খসড়া চূড়ান্ত : পরিবর্তন আসছে সিলেটের দুটিসহ ৩৯ সংসদীয় আসনে
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ১২:০২:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের ১ ও ৩ আসনসহ সারা দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে আগামী ১০ আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে আবেদন করা যাবে।
বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ৩৯ আসনে পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত সংক্ষুব্ধরা এই খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।
যে ৩৯ আসনের সীমানা পরিবর্তন আসছে :
পঞ্চগড়-১, ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১, ২ সাতক্ষীরা-৩, ৪, শরীয়তপুর- ২, ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫, ৬, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫, সিলেট-১, ৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, কুমিল্লা-১, ২, ১০, ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, চট্টগ্রাম-৭, ৮ ও বাগেরহাট -২, ৩, আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে।
সিলেট-১ আসনে যে পরিবর্তন আসছে :
সিলেট-১ আসন থেকে বাদ পড়ছে নগরীর ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড। বাকী সব ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত হচ্ছে সিলেট-১ আসন।
সিলেট-৩ আসনে যে পরিবর্তন :
এই আসনে আন্তর্ভক্ত হচ্ছে সিলেট সিটি করপোরেশনের ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড। এছাড়া দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৩ আসন।
গত ১৬ জুলাই নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসি ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছিল। সেখানে তারা ভোটারের সংখ্যা অনুযায়ী গ্রেডিং করেছেন এবং ১ ,২, ৩ আসন বিশিষ্ট জেলাকে ভাঙ্গার সুযোগ নেই বলেও জানিয়েছেন। খসড়ায় এসব জেলার সীমানা বৃদ্ধি বা হ্রাসের কথা বিবেচনা করা হয়নি।
এছাড়া খসড়ায় ২৫০ এর কাছাকাছি জেলার সীমানা পুন:নির্ধারণে আবেদন ছিল না। তাই এসব জায়গায় পরিবর্তন করা হয়নি।
উক্ত খসড়ায় যেই জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছে, সেখানে আসন বাড়ানোর প্রস্তাব ও সর্বনি¤œ ভোটারের জেলায় আসন কমানোর প্রস্তাব করা হয়েছে।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে এ পর্যন্ত দেড় হাজারের মতো আবেদন কমিশন পেয়েছে। এর মধ্যে ৪২টি আসনে ছোট-বড় সংশোধন, সমন্বয়ের প্রস্তাব কারিগরি কমিটি করেছে।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, খসড়ায় ৪২টি আসনে পরিবর্তন আসছে। এছাড়া আগামী ১০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি আপত্তি নেয়া হবে। এই ৪২টি আসনে পরিবর্তনের প্রস্তাব করেছে কারিগরী কমিটি। এর মধ্যে ৩৯ টি আসনে সামান্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে ইসি। গাজীপুরে ১টি আসন বাড়বে, বাগেরহাটে ১টি আসন কমবে বলেও জানিয়েছে ইসি।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১ এর ধারা ৬ এর উপ-ধারায় বলা হয়েছে, সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা ভৌগোলিক অখ-তা এবং আদমশুমারি এ তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে নির্ধারণ করতে হবে। তবে আদমশুমারি ২০২২ অনুযায়ী কিছু বিষয় আছে একটু অসামঞ্জস্যপূর্ণ। আমাদের কাছে আছে হালনাগাদ ভোটার সংখ্যা।
এছাড়া আমাদের ভোটার তালিকা ভিত্তিতে, ভোটার সংখ্যার ভিত্তিতে কমিটি গড়ে আসনভিত্তিক ভোটার সংখ্যা নির্ধারণ করেছেন। সেটি হলো ৪ লাখ ২০ হাজার সামথিং, অর্থাৎ ৩০০ আসনের এবার ভোটার সংখ্যা হলো ৪ লাখ ২০ হাজার। উনারা ভোটারের সংখ্যার ভিত্তিতে একটা গ্রেডিং করেছেন, সেটি হচ্ছে সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায়।
কারিগরি কমিটি ফাইন্ড আউট করেছেন যে, সবচেয়ে বেশি ভোটার যে জেলায় সেই জেলায় একটি আসন উনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায় সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে। সেই আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। টেকনিক্যাল কমিটির তথ্যানুযায়ী, সর্বোচ্চ ভোটার হচ্ছে গাজীপুরে। আর বাগেরহাট জেলায় সবচেয়ে কম। মানে বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালাইসিস করে প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাব হচ্ছে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা ও ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বাড়বে।






