জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৮:০৭:১৪ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এক মামলায় ৩ সহোদরসহ ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই মোঃ আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই কবির আহমদ, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই জমির উদ্দিন ও এএসআই কামাল উদ্দিনসহ সঙ্গীয় পুলিশদল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের মৃত ছাদেক মিয়ার ছেলে আমিনুল হক (৩৫), মইনুল হক (৩২), সাইফুল হক (৩০) সহ ৩ সহোদর ও একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জসিম উদ্দিনকে (৪২) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের ৮ আগস্ট শুক্রবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।






