জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮


প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৭:০৮:৩৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার দেওয়ান শাহরুখ রাজা চৌধুরীর ছেলে সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০), তাঁর বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৬), মা শাম্মী আক্তার পলি (৩৮), ভাই দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল (২০) ও বোন সাবরিনা চৌধুরী রূপকথা (১৬)।
এছাড়া গ্রেপ্তার হয়েছেন দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ (২১), ছাতক উপজেলার জালালপুর গ্রামের শফিক মিয়ার ছেলে কাওছার আহমদ সোহাগ (২১) এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর গ্রামের ওলিওর রহমান মানিকের ছেলে তাকবির রহমান তানহির (২০)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়। থানায় নেওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করলে প্রথমে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয়।
পুলিশের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রিন্সের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা পূর্বপরিকল্পিতভাবে জড়ো হয়ে মব সৃষ্টি করেন এবং পুলিশের ওপর হামলা চালান। এ সময় হাসপাতালের চিকিৎসার সুযোগ নিয়ে পুলিশ হেফাজত থেকে প্রিন্সকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওসি মো. রতন শেখ জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আটজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সুনামগঞ্জ এর আরও খবর
দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা

দোয়ারায় ইসলামী এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা

ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন

ছাতকে কমর আলী কলেজে ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পাস ২ জন

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

সর্বশেষ সংবাদ
আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা এনইসির
আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা এনইসির
সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ
সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ
কোম্পানীগঞ্জে ৮৪ লাখ টাকার ওষুধ উদ্ধার
কোম্পানীগঞ্জে ৮৪ লাখ টাকার ওষুধ উদ্ধার
আস্থায় ফিরছে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো
আস্থায় ফিরছে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো
নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মরতরা 
নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মরতরা 
সিনহা হত্যা মামলা আপিল বিভাগে, শুনানি ১ ডিসেম্বর
সিনহা হত্যা মামলা আপিল বিভাগে, শুনানি ১ ডিসেম্বর
৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা
৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা
সিকৃবিতে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবিতে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
বড়লেখায় ১১ জনকে ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ প্রদান
বড়লেখায় ১১ জনকে ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ প্রদান
অক্টোবরে ৬৮ শতাংশ কম বৃষ্টি
অক্টোবরে ৬৮ শতাংশ কম বৃষ্টি
দক্ষিণ সুরমায় জাতীয় যুব দিবস উদযাপন
দক্ষিণ সুরমায় জাতীয় যুব দিবস উদযাপন
ঢাকায় বসছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’
ঢাকায় বসছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম
অসত্য ও অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না : জমিয়ত মহাসচিব
অসত্য ও অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না : জমিয়ত মহাসচিব
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top