দোয়ারায় জাতীয় যুব দিবসে র্যালি
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৫, ৭:১২:০৪ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি:
‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস উপলক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রত নাগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। প্রথমে তিনি সবাইকে শপথ বাক্য পাঠ করান। সহকারী যুব উন্নয়ন অফিসার আসাদ উল্যাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, সহকারী শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর। এসময় যুবসংগঠনের মধ্যে যুব ঋণের চেক, সাটিফিকেট ও গাছের চারা বিতরণ করা হয়।






