বিসিবির পরবর্তী বোর্ড সভা সিলেটে
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫, ৯:৫১:২৮ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী পরিচালনা পর্ষদের সভা আগামী ১ সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে বলে বুধবার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। সভায় অন্যতম আলোচ্য বিষয় হবে আসন্ন বোর্ড নির্বাচনের আগে নির্বাচন কমিশন গঠন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি আগের সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, এবার সরাসরি সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। এই সভার সময়সূচি মিলে যাচ্ছে চলমান বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গেও, যা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর। এর আগে সর্বশেষ পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছিল ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।






