জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

প্রথম টি-টুয়েন্টি কাল :ব্যাটিং সহায়ক সিলেটে ডাচ চ্যালেঞ্জ


প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৯:৪২:৫৯ অপরাহ্ন


স্পোর্টস রিপোর্টার : আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেটের ব্যাটিং সহায়ক মাঠে কাল শনিবার থেকে শুরু হচ্ছে লিটনদের ডাচ চ্যালেঞ্জ।

তার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। সেখানে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানিয়েছেন উইকেট কিপার এ ব্যাটার।

এশিয়া কাপে চোখ রেখে গত তিন সপ্তাহ ধরে নিবিড় অনুশীলন চলছে বাংলাদেশ দলের। শুরুতে ছিল শুধুই ফিটনেস নিয়ে কাজ। ট্রেনার ন্যাথান কাইলির তত্ত্বাবধানে সেখানে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। এরপর স্কিল ঝালাই ও ফিটনেস অনুশীলন চলেছে পাশাপাশি। ঢাকা থেকে সিলেটে এসেও ১০ দিন ধরে চলছে এই প্রস্তুতির পালা।

বৃষ্টির কারণে বৃহস্পতিবারের অনুশীলন সেশন অবশ্য বাতিল হয়েছে। তবে এখনও পর্যন্ত সার্বিক প্রস্তুতিতে লিটন সন্তুষ্ট। নেদারল্যান্ডস বাংলাদেশের চাইতে তুলনামুলক দূর্বল দল। এশিয়া কাপের মতো আসরে খেলার আগে ডাচদের বিপক্ষে খেলে প্রস্তুতি টাইগারদের কতোটা কাজে দেবে তা নিয়ে সমালোচনা আছে। তবে ডাচদের সমীহ করছেন লিটন। উপমহাদেশের উইকেটে নেদারল্যান্ডস খুব একটা খেলে না। তবে ওরা যে ভালো উইকেটে খেলে অভ্যস্ত সেটাও মনে করিয়ে দিয়েছেন উইকেট কিপার এ ব্যাটার।

লিটন বলেন, যেকোনো আন্তর্জাতিক ম্যাচ চ্যালেঞ্জিং। নেদারল্যান্ডসও খুবই ভালো দল। যদিও তারা এসব কন্ডিশনে খুব বেশি খেলে না। ওরা ভালো উইকেটে খেলে অভ্যস্ত। দুই দলের জন্যই চ্যালেঞ্জিং হবে।

সিলেটের উইকেট তুলনামুলক ব্যাটিং সহায়ক। এই উইকেটের সাথে আবুধাবির উইকেটের মিল আছে বলে মনে করেন লিটন। তিনি বলেন, এশিয়া কাপে আপনি যখন খেলবেন, তখন ডিফরেন্ট টিম থাকবে। সেই দলগুলোকে তো আপনি এখানে আনতে পারবেন না। অলমোস্ট সিমিলার কন্ডিশন থাকবে আমার মনে হয়। কারণ আমরা সবাই জানি, আবুধাবি ক্রিকেট ফ্রেন্ডলি উইকেট হয়। সিলেটেও অনেকটা ব্যাটিং সহায়ক উইকেট। সিমিলারিটি যদি আমি দেখতে যাই অবশ্যই থাকবে।

ওদিকে, বাংলাদেশকে বেশ সমীহ করছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টাইগারদের কঠিন প্রতিপক্ষ হিসেবে মানলেও উপমহাদেশে অনেক ক্রিকেটারের খেলার থাকায় ভালো করতে আত্মবিশ্বাসী ডাচ অধিনায়ক। সেই অনুযায়ী সিলেটে প্রস্তুতি নিচ্ছেন নেদারল্যান্ডসের ক্রিকেটাররা।

এডওয়ার্ডস বলেন, আমি মনে করি, বেশিরভাগ সময়ই যখন আমরা কোনো সিরিজের জন্য প্রস্তুতি নিই, তখন প্রথম ম্যাচের আগে আপনি সাধারণত দুই বা তিনটি প্র্যাকটিসই পান। আমাদের অনেক খেলোয়াড়ই উপমহাদেশে খেলার অভিজ্ঞতা রাখে। তাই আমরা অবশ্যই সেই অভিজ্ঞতা কাজে লাগাব, আর যারা নতুন, তাদের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই কঠিন-বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না। অনেক দেশ এখানে এসে ভুগতে থাকে।

উপমহাদেশের উইকেটে স্পিনারা বেশি সুবিধা পেয়ে থাকে। মূলত টার্নিং উইকেট হওয়ায় লো-স্কোরিং ম্যাচ দেখা যায় বেশি। সিলেটে আসার পর থেকেই উইকেট অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন এডওয়ার্ডস।

ডাচ অধিনায়ক বলেন, আমি আসলে এখনো উইকেট দেখিনি। আমি মনে করি, আমরা হয়তো আজকে দেখব। কিন্তু সব রিপোর্ট অনুযায়ী শুনেছি যে এটা সিলেটে ভালোভাবে ব্যবহার করা যাবে। তাই আমি মনে করি আমরা নিচু বাউন্স এবং টার্নিং উইকেটের জন্য প্রস্তুতি নিচ্ছি।

খেলাধুলা এর আরও খবর
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

সর্বশেষ সংবাদ
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
নগরীতে ২৪ জন গ্রেফতার
নগরীতে ২৪ জন গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top