জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

দেশের চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসকদের উপর আস্থা থাকা জরুরী : জামায়াত আমীর


প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৬:২০ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক
: নিজের চিকিৎসায় বিদেশ নয়, আল্লাহ ও দেশের চিকিৎসকদের উপরই পূর্ণ আস্থা ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এসময় তিনি দেশের চিকিৎসকদের প্রতি আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা কাজ করি নাগরিকদের জন্য। সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম– আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব হয়নি। আমার পূর্ণ আস্থা আল্লাহর উপরে আছে, দেশের চিকিৎসক সমাজের উপর আছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। প্রায় দেড় মাস পর তিনি জনসম্মুখে বক্তব্য রাখলেন।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, আমি বেদনার সঙ্গে লক্ষ করছি, আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সবাই আস্থা রাখেন না। এজন্য যাদের সামর্থ্য আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান। তাদের এই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নেই। যদি সাধারণ মানুষ দেশের চিকিৎসকদের উপর আস্থা না রাখে, তাহলে আমাদের সম্মানিত চিকিৎসকরা নিজেদের উপর আস্থাশীল হবেন কীভাবে?

তিনি জানান, দেশে কোটি কোটি মানুষ হৃদরোগে আক্রান্ত। ধরা যাক, ১৮ কোটি মানুষের মধ্যে ৫০ লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত। তাদের কি বিদেশে যাওয়ার সামর্থ্য আছে? গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেকের নেই। তারা দেশের চিকিৎসকদের হাতেই নির্ভরশীল। তাই দেশের চিকিৎসকদের প্রতি আস্থা থাকা জরুরি।

জামায়াত আমীর নিজের অসুস্থতার ঘটনাটি বর্ণনা করেন। তিনি বলেন, সমাবেশের দিন আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। টিভি স্ক্রিন ও মোবাইলের মাধ্যমে উপস্থিত মানুষ তা দেখছিলেন। তখনই ইউনাইটেড হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মমিনুজ্জামান আমার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আমি (আলহামদুলিল্লাহ) তাদের কাছে গিয়ে চিকিৎসা নিই।

তিনি উল্লেখ করেন, দেশের চিকিৎসক সমাজের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। ‘চিকিৎসকরা প্রথমে আমাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তারা সিঙ্গাপুর, ব্যাংকক, আমেরিকার নাম বলেছিলেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলেছিলাম– আল্লাহ যদি বিদেশে সুস্থ করতে পারেন, তবে তিনি বাংলাদেশেও সুস্থ করতে পারেন। আমি বিশ্বাস করি, আল্লাহর দেওয়া জ্ঞান ও দক্ষতার মাধ্যমে চিকিৎসকের হাতেই সুস্থতা আসে।

ডা. শফিকুর রহমান অপারেশন থিয়েটারে চিকিৎসকদের উদ্দেশে বলেন, আমি আপনাদের বলেছি- ভুলে যান আমার পরিচয়। আমাকে একজন সাধারণ রোগী হিসেবে নিন। যেভাবে আরও দশজন রোগীকে হ্যান্ডেল করেন, ঠিক সেইভাবে আমাকে হ্যান্ডেল করবেন। আমার যদি অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ তা’আলা কবুল করেন, আপনাদের কোনো দায় থাকবে না। সুস্থতা-অসুস্থতা, জীবন-মৃত্যু সবই আল্লাহর হাতে।

তিনি আরও বলেন, হাজারো মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়ে দেশে ফিরেন কফিনে। আবার হাজারো মানুষ দেশের হাসপাতাল থেকে সুস্থ হয়ে হাসিখুশি জীবনযাপন করছে। তাই দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখা এবং তাদের উৎসাহ দেওয়া আমাদের দায়িত্ব।

ডা. শফিকুর রহমান বলেন, আমার দীর্ঘ জীবনে আল্লাহ আমাকে হায়াত এবং বিভিন্ন ধরনের নিয়ামত দান করেছেন। আমি গুনাহগার। আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি। যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আমি তা দেশের নাগরিকদের কল্যাণে ব্যবহার করব।

প্রসঙ্গত, অসুস্থতার পর প্রায় দীর্ঘ দেড় মাস পর জনসম্মুখে এসে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বক্তব্যের শুরুতেই মহান সৃষ্টিকর্তার কাছে সুস্থ হয়ে আবারও জনসম্মুখে এসে কথা বলার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় এর আরও খবর
বিদ্যুতে টানাপোড়েন থামছেই না

বিদ্যুতে টানাপোড়েন থামছেই না

স্থানীয় সরকার গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি : রাষ্ট্রপতি

স্থানীয় সরকার গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি : রাষ্ট্রপতি

বিএসএফের গুলিতে  বাংলাদেশী যুবকের মৃত্যু,  গোলাম পরওয়ারের নিন্দা

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু,  গোলাম পরওয়ারের নিন্দা

নিষিদ্ধ আ.লীগের আরও    ৪০ জন গ্রেপ্তার

নিষিদ্ধ আ.লীগের আরও    ৪০ জন গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ
বিদ্যুতে টানাপোড়েন থামছেই না
বিদ্যুতে টানাপোড়েন থামছেই না
জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা
জগন্নাথপুরে আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা
রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি
ফেঞ্চুগঞ্জে চা শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বাংলো ভাঙচুর
ফেঞ্চুগঞ্জে চা শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বাংলো ভাঙচুর
সাগর-রুনি হত্যাকাণ্ড: থামছে না এনামুলের মায়ের কান্না
সাগর-রুনি হত্যাকাণ্ড: থামছে না এনামুলের মায়ের কান্না
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি
রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
র‌্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ১
র‌্যাবের পৃথক অভিযানে মাদক উদ্ধার, আটক ১
নগরে ৮ মামলার আসামি গ্রেফতার
নগরে ৮ মামলার আসামি গ্রেফতার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top