অলিম্পিক সলিডারিটি স্পোর্টস এডমিনিস্ট্রেটরস কোর্স উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৯:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক অলিম্পিক সলিডারিটি কর্মসূচীর আওতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা সিলেট এর আয়োজনে চারদিনব্যাপী ‘অলিম্পিক সলিডারিটি স্পোর্টস এডমিনিস্ট্রেটরস কোর্স-২০২৫’ এর উদ্বোধন সোমবার সকাল ৯ টায় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহবায়ক খান মোঃ রেজা-উন-নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক মোঃ মোশারফ হোসেন মোল্লা। উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ মেহেদী হাসান, জাতীয় কোর্স পরিচালক, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সিনিয়র কোচ (অ্যাথলেটিকস), বিকেএসপি, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ শাহ্, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যসচিব মোঃ নূর হোসেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কাউন্সিলর ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আবিবুল বারি আয়হান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য শাহজাহান আলী ও নাইম শেহজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সাহাজ উদ্দিন টিপু, ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সৌমিত্রি রায় তাপস, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট মোস্তাক আহমদ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অলিম্পিক সলিডারিটি এর ডেপুটি ম্যানেজার মোঃ রাশেদ আহমেদ শামস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।
উক্ত কোর্সে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ এবং সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাসমূহ হতে প্রশিক্ষক, সংগঠক এবং ক্রীড়া শিক্ষকসহ মোট ২৫জন অংশগ্রহণ করছেন। বিজ্ঞপ্তি






