জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা চলছে


প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৮:১৭:৪৪ অপরাহ্ন

রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির শ্রীলংকা সিরিজ জয় উপলক্ষে রোববার দুপুরে রাগীব নগরস্থ লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান রাগীব আলী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের খেলোয়াড়রা শ্রীলংকায় তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে বিজয়ীর বেশে দেশে ফিরেছে। এ বিজয়কে গোটা দেশবাসীর বিজয় বলে আখ্যায়িত করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্রীলংকায় অনুষ্ঠিত ১ম ম্যাচ-সনাৎ জয়াসুরিয়া ক্রিকেট ফাউন্ডেশন বনাম রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি/৯ উইকেটে জয়লাভ করে। ২য় ম্যাচ-সনাৎ জয়াসুরিয়া ক্রিকেট ফাউন্ডেশন বনাম রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি/১৭ ওভার খেলার পর বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। ৩য় ম্যাচ-কিংস স্পোর্টিং ক্লাব, কলম্বো, শ্রীলংকা বনাম রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি/৪১ রানে জয়লাভ করে। ট্যুরের স্পন্সরশিপে ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশন, লিডিং ইউনিভার্সিটি, রাগীবনগর এবং স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি-ক্রিকেট উইথ সামি।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমিতে দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা ভর্তি হচ্ছেন। দক্ষ কোচের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল-কলেজে পড়াশুনার সুযোগ রয়েছে। আগামী দিনে এই প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রাগীব আলীর ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, লিডিং ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) মো. কবির আহমেদ, প্রক্টর ও রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির পরিচালক মো. মাহবুবুর রহমান, শ্রীলংকা সিরিজ বিজয়ী চ্যাম্পিয়ন কোচ প্লাবন খান ও ম্যানেজার কামাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

খেলাধুলা এর আরও খবর
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

সর্বশেষ সংবাদ
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
নগরীতে ২৪ জন গ্রেফতার
নগরীতে ২৪ জন গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top