জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

প্রথম ফুটবলার হিসেবে বিলিয়ন ডলারের মালিক রোনালদো


প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৮:৫৫:২৯ অপরাহ্ন


স্পোটর্স ডেস্ক: পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে যেমন রেকর্ড গড়েছেন, তেমনি মাঠের বাইরেও গড়েছেন নতুন ইতিহাস। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক ও সংবাদমাধ্যম ফোর্বসের তথ্যমতে, রোনালদো ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ১ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন। বর্তমানে তার মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন ডলার, যা ১.০৪ বিলিয়ন পাউন্ডের সমান।

বর্তমানে ৩৯ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাব চুক্তি, স্পনসরশিপ ও ব্যক্তিগত ব্যবসা উদ্যোগ থেকে তিনি আয় করছেন বিপুল পরিমাণ অর্থ। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলার সময়ও তিনি রেকর্ড পরিমাণ বেতন পেয়েছেন।

সৌদি প্রো লিগের আল নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তি ফুটবল ইতিহাসের সবচেয়ে লাভজনক হিসেবে বিবেচিত। মাঠের বাইরের আয়েও রোনালদো পিছিয়ে নেই। নাইকির সঙ্গে আজীবন চুক্তি, আর নিজের ব্র্যান্ড সিআর৭-এর অধীনে পোশাক, সুগন্ধি, চশমা, জিম সরঞ্জাম ও হোটেল ব্যবসা গড়ে তুলেছেন তিনি।

রোনালদোর বিশাল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীও তার আয় বাড়িয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ৬০০ মিলিয়নের বেশি—যা বিশ্বের যেকোনো ক্রীড়াবিদের মধ্যে সর্বোচ্চ। প্রতিটি স্পনসর্ড পোস্ট থেকে তার আয় হয় লাখ লাখ ডলার। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো বেতন বাবদ আয় করেছেন প্রায় ৫৫০ মিলিয়ন ডলার, আর স্পনসরশিপ থেকে এসেছে আরও বড় অঙ্কের অর্থ।

২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর তিনি ইতিহাসের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার হন। তার বার্ষিক বেতন ১৭৭ মিলিয়ন ইউরো। ২০২৫ সালের জুনে চুক্তি শেষ হলেও তিনি আরও দুই বছরের জন্য নতুন চুক্তি স্বাক্ষর করেছেন, যার মূল্য প্রায় ৪০০ মিলিয়ন ইউরো। ফলে ৪২ বছর বয়স পর্যন্ত সৌদি ক্লাবটির সঙ্গে থাকবেন তিনি।

অন্যদিকে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ফোর্বস জানায়, মেসির ক্যারিয়ারে কর-পূর্ব আয় ৬০০ মিলিয়ন ইউরোর বেশি হলেও রোনালদোই ফুটবল ইতিহাসে প্রথম বিলিয়ন ডলারের মালিক। মাঠে যেমন রেকর্ড গড়েন, তেমনি মাঠের বাইরেও অর্থনৈতিক সাফল্যে তিনি ইতিহাসে নাম লিখিয়েছেন।

খেলাধুলা এর আরও খবর
`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

`ক্রীড়াবান্ধব জেলা ক্রীড়াসংস্থা গড়তে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা কামনা’

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

গাজার শিশুদের জন্য হামজাদের দেড় কোটি টাকা অনুদান

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

শান্তিগঞ্জে এনপিএল’র জমকালো উদ্বোধন

সর্বশেষ সংবাদ
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
নগরীতে ২৪ জন গ্রেফতার
নগরীতে ২৪ জন গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top