জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা :জুলাই অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনী ‘ভুল’ করেছিল


প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৮:৫৪:১০ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘বিশৃঙ্খল পরিস্থিতি’ মোকাবিলায় নিরাপত্তা বাহিনী ‘অবশ্যই ভুল’ করেছিল।ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে এ কথা বলেন শেখ হাসিনা। খবর আউটলুক ইন্ডিয়ার। ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।

দেশে আসন্ন নির্বাচন সম্পর্কে শেখ হাসিনা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে তার ‘সন্দেহ’ আছে। আর যদি নির্বাচন হয়, তবুও তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় সেই নির্বাচন ততটা বৈধ বলে বিবেচিত হবে না।

তবে শেখ হাসিনা দাবি করেছেন, তিনি তার সমর্থকদের নির্বাচন বয়কট করার জন্য আহ্বান জানাননি এবং ‘সহিংস আন্দোলনের’ বিরুদ্ধে সতর্ক করেছেন।২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘আমাদের নিরাপত্তা কর্মীরা দ্রুত পরিবর্তনশীল এবং সহিংস পরিস্থিতিতে সাড়া দিচ্ছিলেন। নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য সহিংসতার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া পদক্ষেপে অবশ্যই ভুল করেছে। তবে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্তগুলো ছিল আনুপাতিক প্রকৃতির, সৎ বিশ্বাসে নেওয়া এবং প্রাণহানি কমানোর উদ্দেশ্য থেকে।’

শেখ হাসিনা যখন এসব মন্তব্য করলেন, তখন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তার এবং তার ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে রায় ঘোষণার প্রস্তুতি চলছে। ২০০৯ সালে ক্ষমতায় ফিরে আসার পর শেখ হাসিনাই ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতাকারীদের বিচারের জন্য এই আইসিটি পুনরুজ্জীবিত করেছিলেন।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার নিয়ে শেখ হাসিনা বলেন, ‘এতে দোষী সাব্যস্ত করে রায় পূর্ব থেকে নির্ধারণ করা আছে। যখন এটি দেওয়া হবে তখন আমি অবাক হব না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলো আমার রাজনৈতিক শত্রুদের দ্বারা নিয়ন্ত্রিত একটি ভুয়া ট্রাইব্যুনাল, যারা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়। মৃত্যুদণ্ডের দাবিও একই উদ্দেশ্যে তোলা হয়েছে। তবে ন্যায্য ও নিরপেক্ষ আদালতের সামনে দাঁড়াতে ভয় পান না বলেও জানান শেখ হাসিনা।

জাতীয় এর আরও খবর
আজ ফের ১১ দলের লংমার্চ : দফা বেড়েছে, কর্মসূচিও বিস্তৃত

আজ ফের ১১ দলের লংমার্চ : দফা বেড়েছে, কর্মসূচিও বিস্তৃত

ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত

ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত

সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা

গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা

সর্বশেষ সংবাদ
শাহজালাল মাজার ব্যবস্থাপনা কমিটির সভা কাল : থাকছেন বাণিজ্যমন্ত্রী
শাহজালাল মাজার ব্যবস্থাপনা কমিটির সভা কাল : থাকছেন বাণিজ্যমন্ত্রী
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top