জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

না ভোট প্রচারকারীরা নিরপেক্ষ নির্বাচন ও সংস্কার চায় না : জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলন


প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৯:১৮:৫০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বিএনপির প্রতি ইঙ্গিত করে আট দলের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা না ভোটের প্রচার চালাচ্ছে তারা সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন চায় না। রোববার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে আট দলের বৈঠকের পর সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার জানান, দেশের মানুষ সংস্কারের জন্য হ্যাঁ ভোটের পক্ষে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আট দলের আন্দোলন চলবে।

গত মঙ্গলবার দলগুলো ঘোষণা দিয়েছিল, নির্বাচনের আগে গণভোট না হলে ১৬ নভেম্বর থেকে যমুনার সামনে লাগাতার অবস্থান নেওয়া হবে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এ আদেশ অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং গণভোট একদিনে হবে।

নির্বাচনের আগে গণভোটের দাবি পূরণ না হলেও, আট দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থানের কর্মসূচি থেকে সরে এসেছে। বিএনপির প্রতি ইঙ্গিত করে গোলাম পরওয়ার বলেছেন, একটি দলের দাবিকে প্রাধান্য দিয়ে একদিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়ে নতুন জটিলতা সৃষ্টি করা হয়েছে।

আট দল আবারও উপদেষ্টাদের নিরপেক্ষ নিয়ে প্রশ্ন তুলেছে। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেছেন, একটি বিশেষ দলকে খুশি করতে সরকারের তিন উপদেষ্টা নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতা ক্ষুণ্ন করছেন। তারা সরকারকে মিসগাইড করায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না।

কারা এই তিন উপদেষ্টা প্রশ্নে গোলাম পরওয়ার বলেছেন, ‘প্রয়োজন হলে সময়মতো তিন বিতর্কিত উপদেষ্টার নামও বলব। আমাদের কাছে তথ্যুপ্রমাণ আছে।’ গোলাম পরওয়ার বলেন, প্রশাসনে এখনও দলীয় পক্ষপাত চলছে। এর সঙ্গে তিন উপদেষ্টার প্রভাবুপ্রতিপত্তি মিলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা সন্দেহ তৈরি হচ্ছে। ডিসি-এসপিসহ সকল পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। প্রশাসনের মধ্যে একটি বিশেষ দলের প্রতি অনুগতদের নিয়োগ করে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু চায় বলেই আট দল মাঠে আছে। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আন্দোলন নির্বাচনে বিঘ্ন ঘটবে না, বরং নিরপেক্ষ নির্বাচনের পথ পরিষ্কার করবে।

গণভোটের প্রশ্ন সহজ করার দাবি জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, মৌলিক সংস্কারের পক্ষে আট দল। এগুলো ভোটারদের কাছে সহজ ভাষায় তুলে ধরতে হবে সরকার এবং নির্বাচন কমিশনকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মাদ মুনতাসির আলী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈম, খেলাফত আন্দোলনের মাওলানা মোহাম্মদ তৌহিদুজ্জামান।

এর আগে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে আট দলের শীর্ষ নেতাদের বৈঠকে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফতের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাছিত আজাদ, নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল হক চান, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী।

জাতীয় এর আরও খবর
আজ ফের ১১ দলের লংমার্চ : দফা বেড়েছে, কর্মসূচিও বিস্তৃত

আজ ফের ১১ দলের লংমার্চ : দফা বেড়েছে, কর্মসূচিও বিস্তৃত

ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত

ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত

সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা

গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা

সর্বশেষ সংবাদ
শাহজালাল মাজার ব্যবস্থাপনা কমিটির সভা কাল : থাকছেন বাণিজ্যমন্ত্রী
শাহজালাল মাজার ব্যবস্থাপনা কমিটির সভা কাল : থাকছেন বাণিজ্যমন্ত্রী
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top