পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে অনির্বাণ
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ৮:৩৪:৩০ অপরাহ্ন

সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ‘পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগ এর রোববারের খেলায় জিমখানা ক্লাব ১২৭ রানে অনির্বাণ ক্রীড়া চক্রকে হারিয়ে বিজয়ী হয়। অনির্বাণ ক্রীড়া চক্র টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জিমখানা ক্লাব ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে। জিমখানা ক্লাব এর পক্ষে মুন্না ৩৮ রান, সজিব অপরাজিত ৩৭ রান, সাঈদ ৩৩ রান ও ইফাজ ২৯ রান সংগ্রহ করেন এবং অনির্বাণ ক্রীড়া চক্রের পক্ষে সাকিব ৩ উইকেট, শাহনুর ও ফাহাদ ২টি করে উইকেট এবং জয়, নাবিল ও মুমিনুল ১টি করে উইকেট লাভ করেন। জবাবে অনির্বাণ ক্রীড়া চক্র ২৫.২ ওভারে সব উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। অনির্বাণ ক্রীড়া চক্রের পক্ষে আরিয়ান ৫৫ রান সংগ্রহ করেন এবং জিমখানা ক্লাব এর পক্ষে কামরুল ৪ উইকেট, রাহিন ৩ উইকেট এবং মাহবুব, সজিব ও রাসেদ মেনন ১টি করে উইকেট লাভ করেন।
ম্যাচ পরবর্তী প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক ও প্লেয়ার অব দ্যা ম্যাচ প্রাইজমানি প্রদান করেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পেশালাইজড কোচ এ.কে.এম.মাহমুদ ইমন। প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন জিমখানা ক্লাব এর খেলোয়াড় সজিব (৪৪ বলে অপরাজিত ৩৭ রান এবং ০৪-০০-২১-০১)।
আজকের খেলা: বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র বনাম ইয়ুথ সেন্টার ক্লাব। বিজ্ঞপ্তি






