জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

১২ ফেব্রুয়ারি শুধু জনপ্রতিনিধি নয়, দেশ পুনর্গঠনের নির্বাচনও : তারেক রহমান

প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২২:৩৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেবল জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন হিসেবে অভিহিত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান এ কথা বলেন।

তারেক রহমান মঞ্চের পাশে বসা বিগত ১৫ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারের সদস্যদের দেখিয়ে বলেন, ‘এই মানুষগুলো তাঁদের স্বজন হারিয়েছেন, শুধু আপনাদের ভোটের অধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে। তাঁদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।’

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে আসতে পেরে বক্তব্যের শুরুতেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন তারেক রহমান। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আগে প্রায় প্রতিবছর শীতের সময় আমি এই এলাকায় আসতাম। দুস্থ মানুষের জন্য কম্বল ও গরম কাপড় নিয়ে আপনাদের দ্বারে দ্বারে যেতাম। আজ অনেক বছর পর আপনাদের সামনে দাঁড়িয়েছি এক ভিন্ন প্রেক্ষাপটে।’

নির্বাচনী ইশতেহারের আদলে তারেক রহমান উত্তরাঞ্চলের মানুষের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি তুলে ধরে ধানের শীষ জয়যুক্ত হলে সারা বাংলাদেশে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণা দেন। দরিদ্র মানুষ ও কৃষকদের এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের বোঝা লাঘবে সরকারের পক্ষ থেকে তা পরিশোধের প্রতিশ্রুতি দেন।

দেশের প্রত্যেক গৃহিণীর কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে নারীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। কৃষকদের সার, বীজ ও সহজ শর্তে ঋণের নিশ্চয়তা দিতে কৃষি কার্ড প্রবর্তন করা হবে।’

উত্তরাঞ্চলকে কৃষিনির্ভর এলাকা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমরা এই এলাকায় কৃষিভিত্তিক শিল্পকলকারখানা গড়ে তুলব। বেকার যুবকদের কেবল শিক্ষিত নয়, বরং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে; যাতে তাঁরা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনে সকাল থেকেই ঠাকুরগাঁও ও আশপাশের জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ঢাকঢোল পিটিয়ে, দলীয় প্রার্থীদের ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তৃণমূলের হাজারো মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর হয়ে হেলিকপ্টারে করে বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। বেলা ১১টা ৪০ মিনিটে তিনি মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন। বক্তব্য শেষ করে দুপুর ১২টা ১৮ মিনিটে তিনি পুনরায় হেলিকপ্টারে নীলফামারীর উদ্দেশে রওনা হন।

প্রচ্ছদ এর আরও খবর
আজ ফের ১১ দলের লংমার্চ : দফা বেড়েছে, কর্মসূচিও বিস্তৃত

আজ ফের ১১ দলের লংমার্চ : দফা বেড়েছে, কর্মসূচিও বিস্তৃত

ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত

ইউপি নির্বাচনে প্রার্থী হতে কঠোর হচ্ছে শর্ত

একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ

একাদশে শিক্ষার্থীশূন্য সিলেটের ১০ কলেজ

নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী

নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী

সর্বশেষ সংবাদ

জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জয়নগরে এসএসসি A+ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
জুড়ীতে সিএনজি চালক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে মা-মেয়ে আটক
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
ডাকঘরের উদ্যোগে তিনমাস মেয়াদী কম্পিউটার কোর্সের পরীক্ষা সম্পন্ন
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি : বদরুজ্জামান সেলিম
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top