কুলাউড়ায় অসহায় ১৫ নারীদের সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৪:০৪ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, কুলাউড়ার অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি বলেন, একজন নারীকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও সুযোগ দুটোই প্রয়োজন- যা এই কর্মসূচির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৫ জন নারীর হাতে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি আবুল কাশেম উসমানী এবং উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা, কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেয়া এই মেশিনটি যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনাদের জীবনের পথচলায় অনেক সহায়ক হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম খান, সাংবাদিক ময়নুল হক পবন ও মহিউদ্দিন রিপন।





