শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৭:২৮:০৭ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর উদ্যোগে ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার শ্রীমঙ্গল শহরের একটি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান চৌধুরী এমপি।
প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আ.ফ.ম আব্দুল হাই ডনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াসিন আরাফাত রবিন ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী কমিশনার (ভূমি) মুহিব উল্ল্যাহ (আকন), শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম কামরুল, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, টি স্টাফ এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক মহি উদ্দিন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিসলু আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হক তরফদার, জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান রিপন এবং জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ তন্ময় প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার জনগণ তাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন, তার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞ। তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।





