পূবালী ব্যাংকের এ.এজিএম হওয়ায় কবিরুল ইসলামকে শান্তিগঞ্জ সমিতি সিলেটের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৬, ৮:৩০:৪৩ অপরাহ্ন

শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি মোঃ কবিরুল ইসলাম পুবালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি এর সহকারী মহা-ব্যবস্থাপক হিসাবে পদোন্নতি পাওয়ায় সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার রাতে নগরীর মদীনা মার্কেটস্থ শান্তিগঞ্জ সমিতি সিলেটের কার্যালয়ে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শিহাব খানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিেেসব বক্তব্য রাখেন সমিতির সভাপতি পূবালী ব্যাংক এপিএল জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক মোঃ কবিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি এম শুয়েব আহমদ, সহ-সভাপতি মাষ্টার তালেব হোসেন, মশিউর রহমান জায়গীরদার, সহ সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম সাপ্তাব, প্রচার সম্পাদক রাজিব হোসাইন শাহিদ, সোহাগ ভুইয়া ও আল মামুন প্রমুখ।
সভাপতির বক্তব্যে এমদাদুল হক স্বপন বলেন, শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি শান্তিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংকার কবিরুল ইসলামের পদোন্নতি আমরা আনন্দিন। এজন্য ব্যাংকের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি। বিজ্ঞপ্তি




