জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

৯ মাসে জ্বালানি তেল আমদানিতে ব্যয় বেড়েছে ৫৪%


প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৬, ৮:১৪:২৮ অপরাহ্ন

 

জালালাবাদ ডেস্ক : জ্বালানি তেল আমদানির ব্যয় চলতি অর্থবছরের ৯ মাস শেষে ব্যাপক বেড়েছে| জুলাই থেকে মার্চ সময়ে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ব্যয় বেড়েছে ৫৪ শতাংশের বেশি| এ সময়ে মোট পণ্য আমদানিতে বাংলাদেশ যত খরচ করেছে তার মধ্যে ১১ দশমিক ৫৫ শতাংশই গেছে জ্বালানি তেল আমদানিতে| আগের অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৭ দশমিক ৭৯ শতাংশ| শুধু ব্যয়ের হিসেবে জ্বালানি তেল আমদানি বেড়েছে তা নয়, পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে|
বাংলাদেশ ব্যাংকের পণ্য আমদানির হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে মোট আমদানি ব্যয় ছিল ৫৪ দশমিক ৫৫ বিলিয়ন ডলার| এরমধ্যে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে জ্বালানি তেল আমদানিতে| এ হিসাবে দেখা যাচ্ছে, এ সময়ে মোট আমদানির ১১ দশমিক ৫৫ শতাংশ খরচ হয়েছে জ্বালানি তেলে|
অপরদিকে গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে পণ্য আমদানিতে মোট ৫২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার খরচ হয়েছিল| এর মধ্যে জ্বালানি তেলে ব্যয় হয়েছিল ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা মোট আমদানির ৭ দশমিক ৭৯ শতাংশ|
এ হিসাবে চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে শুধু জ্বালানি তেল আমদানিতে ২ দশমিক ২২ বিলিয়ন ডলার বেশি ব্যয় হয়েছে; শতাংশের হিসাবে ৫৪ দশমিক ৪১ শতাংশ| এর আগে কোনো অর্থবছরের পুরো সময়ে জ্বালানি তেল আনতে এত খরচ হয়নি| কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, শুধু মার্চে ৭৯ কোটি ১৮ লাখ ডলারের জ্বালানি তেল আমদানি হয়েছে| সবশেষ গত অর্থবছরের পুরো সময়ে এ খাতে মোট ৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলার খরচ হয়েছিল|
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে অপরিশোধিত পেট্রোলিয়াম আমদানির ব্যয় ৮১ দশমিক ১০ শতাংশ বেড়ে ৯৩ কোটি ৩৭ লাখ ডলারে পৌঁছেছে| অন্যদিকে তেল ও লুব্রিকেন্ট (পিওএল) ব্যয় ৫০ দশমিক ২০ শতাংশ বেড়ে ৫ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে| গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৫১ কোটি ৫৬ লাখ ডলার ব্যয় হয়েছিল অপরিশোধিত তেল আমদানিতে এবং ৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার খরচ হয়েছিল পিওএল আমদানি বাবদ|
অপরদিকে চলতি অর্থবছরের নয় মাসে বিভিন্ন পণ্য আমদানিতে মোট ৫৪ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে| গত অর্থবছরের একই সময়ের চেয়ে তা ৪ দশমিক ২ শতাংশ বেশি| গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে খরচের অঙ্ক ছিল ৫২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার|
চলতি অর্থবছরে পরিমাণের দিক দিয়েও জ্বালানি তেল আমদানি বেড়েছে| জুলাই থেকে মার্চ পর্যন্ত ৫৭ লাখ ৪০ হাজার টন জ্বালানি আমদানি করেছে| গত ২০২৪-১৫ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫০ লাখ ৫ হাজার টন| আর ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে ৬২ লাখ ১৫ হাজার টন জ্বালানি তেল আমদানি হয়েছিল|
বাংলাদেশে জ্বালানি তেলের বার্ষিক চাহিদা ৭২ লাখ লাখ টনের মত| এর মধ্যে ৯২ শতাংশের বেশি বিপিসি পরিশোধিত তেল আমদানি করে| বাকি ১৫ লাখ টনের মত অপরিশোধিত তেল এনে পরিশোধন করা হয় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড|

শেষ পাতা এর আরও খবর
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম

সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম

সর্বশেষ সংবাদ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
৬ হাজার কোটি টাকা দিয়েও মেলেনি প্রত্যাশিত বিদ্যুৎ
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
সৌন্দর্য হারাচ্ছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
ওসমানীনগরে দুপ্রকের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
বালাগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
শাহজালাল জামেয়ায় একাদশ শ্রেণীর নবীণবরণে ড. নজরুল: ভালো ফলাফলের পাশাপাশি মূল্যবোধ চর্চা জরুরি
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের আলোচনা সভা
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
মাউন্ট এডোরা হসপিটালে বিশ্ব হার্ট দিবস পালিত
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
দরগাহ মাজারের দানকৃত টাকার ভাগ বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সিসিক প্রশাসকের
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে : সিসিক প্রশাসক
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট মহাসড়ক দুই স্পট পরিদর্শন করবেন মন্ত্রী মুক্তাদির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top