নতুন অর্থবছর থেকে বন্ধ হচ্ছে অফলাইন টেন্ডার
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৬, ৮:১৫:১২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) শতভাগ বাস্তবায়ন করতে আগামী নতুন ২০২৫-২৬ অর্থ বছরের ১ জুলাই থেকে বন্ধ হচ্ছে অফলাইন টেন্ডার কার্যক্রম| মঙ্গলবার (১৯ মে) বিপিপিএ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় এ তথ্য জানান বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ|
কর্মশালায় এস এম মঈন উদ্দীন আহম্মেদ জানিয়েছেন, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে কোনো টেন্ডার প্রক্রিয়া ম্যানুয়ালি শুরু হয়ে থাকলে, সেই টেন্ডারের অবশিষ্ট ধাপগুলো ম্যানুয়াল পদ্ধতিতেই সম্পন্ন হবে| তবে ১ জুলাই থেকে আর কোনো অফলাইন টেন্ডারের অনুমোদন দেবে না বিপিপিএ|
তিনি আরও জানিয়েছেন, ২০২৫ সালের ২৮ সেপ্টে¤^র থেকে কার্যকর হওয়া পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী সব সরকারি ক্রয়ে ই-জিপির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে| অধ্যাদেশটিকে আইনে পরিণত করে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইনে পরিণত করা হয় গত ১০ এপ্রিল| এতদিন বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ক্রয়কারী অফিসগুলোর (পিই) আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যানুয়াল টেন্ডারের অনুমতি দিয়ে আসছিল বিপিপিএ| ১ জুলাই থেকে আর থাকছে না সেই সুযোগ|






