কুলাউড়ায় মুল্লুক চলো দিবসে র্যালি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৬, ৮:৫২:৪৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: বাংলাদেশের জাতীয় চা শ্রমিক জোট ও বাংলাদেশ জাসদের উদ্যোগে মুল্লুক চলো দিবস পালন করা হয়। বুধবার বিকালে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়ের সভাপতিত্বে ও বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আ স ম সালেহ সুহেল, কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, চা শ্রমিক নেত্রী গীতা রাণী কানু, চা শ্রমিক নেত্রী লছমী রাণী রাজভর, চা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক চন্দন গৌড়।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি মো. সোহাগ মিয়া, কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ৬নং কাদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজাদ মিয়া, বাংলাদেশ যুব জোটের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম হেলাল, পৃথিমপাশা ইউনিয়ন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কালিটি চা বাগানের শ্রমিক নেতা, সন্তোষ রায়, লোহাইউনি চা বাগানের শ্রমিক নেতা দিলীপ পাশী, হলিছড়া চা বাগানের কৃষ্ণ দাস, শান্তি দাস, সুমিত্রী দাস, লোহাউনি চা বাগানের পঞ্চায়েত সেক্রেটারী রবি সিংহ ভৌমিক, দিলীপ পাশী, সুমন বাউরী, অনন্ত সিং ভৌমিক, সুমিত্রা দাস, ছাত্রনেতা বাবলু গোয়ালা প্রমুখ।




