নগরে ৭ ছিনতাইকারী গ্রেপ্তার : চাকু উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৬, ৯:৪৮:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কাষ্টঘর ও ধোপাদিঘির পাড়ে পৃথক অভিযান চালিয়ে ৭ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে কয়েকটি চাকু উদ্ধার করা হয়েছে। শুক্রবার ও শনিবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
শনিবার সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ৪টার দিকে নগরীর ধোপাদিঘীর পারস্থ শিশু পার্ক এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি চাকু উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- নগরীর সওদাগরটুলার আলমগীর মিয়ার পুত্র মোঃ সাজা মিয়া (৩২), সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানার পলিগ্রাম বাগবেড় এলাকার মৃত আব্দুল কাদিরের পুত্র সফর আলী (২৫), শরিয়তপুর জেলার নড়িয়া থানার চাকধ লিয়াকত মাদবরকান্দি গ্রামের মৃত হামিদ মালতের পুত্র রুবেল মালত (৩৫) ও নগরীর মাছিমপুর এলাকার নুরুল ইসলামের পুত্র মোশাররফ হোসেন (৩৬)।
এদিতে শুক্রবার বিকেলে নগরের মহাজনপট্টি কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে ১টি চাকুসহ ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
গ্রেপ্তাররকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার সদর থানার আলীপুর গ্রামের মৃত আলকাছ মিয়ার পুত্র মির্জা ছাব্বির (৪৫), একই জেলার বিশ^ম্ভরপুর থানার রাজাপাড়া (গোল্লা) গ্রামের হাবিব ওরফে হবির পুত্র হাসান (২৯) ও সিলেটের দক্ষিণ সুরমা থানার খানুয়া গ্রামের আব্দুল কালামের পুত্র মোঃ জাহেদ আহমদ (৩৫)।
আটককৃতরা জানিয়েছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলেও জানিয়েছে পুলিশ।




