সিএনজি ফিলিং স্টেশন কনভার্সন ওয়ার্কশপ এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৬, ৯:৫৭:০৬ অপরাহ্ন

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর উপশহরস্থ এসোসিয়েশনের কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাজী মাহবুব হোসেন, প্রফেসর সিরাজুল হক, সুব্রত ধর বাপ্পি, আনহার উদ্দিন, সৈয়দ সাইফুল আলম, ইফতেখার আহমেদ, জিহাহ আহমেদ, আলী আহমদ, একে এম মনোয়ার হোসেন, কামাল উদ্দিন, লোকমান আহমদ মাছুম, সাইমুল আলম সেতু, হাজী মো: জাফর সাদেক কয়েছ গাজী, সাজুওয়ান আহমদ, এলপিজি এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সাইফুল আলম, শ্রেষ্ট দাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আনহার উদ্দিন।
উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির শীর্ষ কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি




