নারী এমপিদের নিয়ে মনিরুল হক চৌধুরীর বক্তব্যে সংসদ উত্তপ্ত
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ৮:২০:৪৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদ উত্তপ্ত হয়ে ওঠে| তার বক্তব্যের মাঝে বিরোধীদলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানালে সংসদে হট্টগোল সৃষ্টি হয়| রোববার বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়|
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বক্তব্যের শুরুতে তিনি প্রস্তাবিত বাজেটকে ‘ঐতিহাসিক, যুগান্তকারী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং গণমুখী’ বলে আখ্যায়িত করেন| বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রার প্রশংসা করেন তিনি| এছাড়া কুমিল্লা-ঢাকা রেললাইন প্রকল্পের উদ্যোগ নেওয়ায় তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং তারেক রহমানকে ধন্যবাদ জানান| দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই লাইনের সার্ভে করিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা এটি করতে দেননি|
২০০৪ সালের একটি পারিবারিক দাওয়াতের গল্প টেনে মনিরুল হক চৌধুরী বলেন, একটি অনুষ্ঠানে আমিসহ অনেতে ফ্যামিলিসহ দাওয়াত দিয়েছিল. আমি বউ নিয়ে যাইনি| আমি কখনো বউ নিয়ে অনুষ্ঠানে যাই না| ঐ অনুষ্ঠানে গিয়ে দিখি ‘একটা কিছু হাঁটাহাঁটি করতেছে’| তিনি তখন জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ˆসয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে আলাপ প্রসঙ্গে বললাম তাহের ভাই, ভাবি কই?’ বললেন যে, এই যে| বললাম, আপনি যে বদলায় আনেন নাই, এটা কেমনে বুঝব?
তিনি, নারী সংসদ সদস্যদের ইঙ্গিত করে তাদের পোশাক ও পর্দা নিয়ে অত্যন্ত ব্যক্তিগত মন্তব্য করেন| তার মুখে এমন মন্তব্য শোনার সঙ্গে সঙ্গেই সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও চিৎকার শুরু করেন| তখন পুরো অধিবেশন কক্ষ জুড়ে হট্টগোল শুরু হয়| ওই সময় স্পিকার বারবার সংসদ সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়|
মনিরুল হক চৌধুরীর এই আচরণের মুখে স্পিকার তাকে ব্যক্তিগত ¯^াধীনতা নিয়ে কথা না বলার জন্য কঠোরভাবে সতর্ক করেন| স্পিকার অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন, আমরা সবাই জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য| আমরা যদি নিজেদের ডিসেন্সি এবং ডিগনিটি ধরে রাখতে না পারি, তবে দেশের মানুষের কাছে আমাদের লজ্জিত হতে হবে| এই মহান সংসদ কোনো ব্যক্তিগত আক্রমণ বা কারও ব্যক্তিগত ¯^াধীনতা নিয়ে কথা বলার চারণক্ষেত্র নয়| এই তীব্র সমালোচনার মুখে মনিরুল হক চৌধুরী সংসদে দুঃখ প্রকাশ করতে বাধ্য হন এবং তার কোনো শব্দে কারও আত্মসম্মানে আঘাত লেগে থাকলে, তা এক্সপাঞ্জ করার অনুরোধ জানান| জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে মনিরুল হক চৌধুরী বলেন, ‘ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক| ১৯৬৮ সনে গোলাম আযমের নেতৃত্বে ঢাকায় আন্দোলন করেছি| আমি ¯^ীকার করি, জামায়াত ক্যাডারভিত্তিক সংগঠন, আপনারা লেখাপড়া করে রাজনীতি করেন|





