তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে হচ্ছে নীতিমালা
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৬, ৮:২৩:৪৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম| সোমবার (১৫ জুন) রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান| সড়ক পরিবহনমন্ত্রী আরও জানিয়েছেন, এই নীতিমালার আওতায় বাধ্যতামূলক নিবন্ধন, চালকের লাইসেন্স, নির্দিষ্ট রুট নিয়ন্ত্রণ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আইন প্রয়োগের ব্যবস্থা রাখা হবে|
রবিউল জানান, হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন ও ভটভটির মতো যানবাহন এখনো মহাসড়কে চলাচল করছে| এটি নিয়ন্ত্রণে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ), হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সমš^য়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে|
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি| অনিবন্ধিত মোটরসাইকেলের মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে নিবন্ধন ন¤^রের জন্য আবেদন করতে পারবেন|
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের এক প্রশ্নের জবাবে রবিউল জানান, গাবতলী থেকে ঢাকা শহর হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত ৩০ দশমিক ৪০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-২ এর রুটে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে|
উন্নয়ন সহযোগী খোঁজার জন্য প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে এবং অনুমোদন ও অর্থায়নের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে| তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৪ (কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর) প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করেছে, যেখানে উড়াল ও ভূগর্ভস্থ উভয় অংশ থাকবে|




