সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৬, ১০:০০:৩০ অপরাহ্ন

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-১৬৬৯ এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন মৎস্যজীবী ইউনিয়ন সিলেট জেলা সভাপতি মাওলানা আব্দুল মালিক, জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ মুক্তিযোদ্ধা উপপরিষদের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন জগলু, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদ, প্রচার সম্পাদক আব্দুস সুবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক রাসেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোবারক আলী, অফিস সম্পাদক বাহার উদ্দিন, সদস্য শাহ আলম, খাজা মিয়া, আব্দুজ জব্বার, সংগঠনের ২৪নং ওয়ার্ড সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
সভায় মরহুম নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক। বিজ্ঞপ্তি




