জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

ভিসা-গ্রিন কার্ড আবেদনে কড়াকড়ি বাড়ালো যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৮:০২:২৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত সুবিধার আবেদন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায়, অসম্পূর্ণ বা পর্যাপ্ত নথিপত্র ছাড়া জমা দেওয়া আবেদন অতিরিক্ত তথ্য চাওয়া ছাড়াই সরাসরি বাতিল করতে পারবেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার সময়ই সংশ্লিষ্ট অভিবাসন সুবিধার জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। প্রয়োজনীয় প্রাথমিক নথি বা যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হলে, অতিরিক্ত তথ্য চেয়ে রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) বা নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই (এনওআইডি) জারি না করেই আবেদন বাতিল করা যেতে পারে।
সংস্থাটি জানিয়েছে, প্রতিটি অভিবাসন সুবিধার আবেদনের ফরম ও নির্দেশিকায় প্রয়োজনীয় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে আবেদনকারীরা শুরুতেই পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে পারবেন। ইউএসসিআইএসের মতে, নতুন নীতিটি অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বা ডিএইচএসের দীর্ঘদিনের নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা আরও জোরদার করবে এবং ভিত্তিহীন আবেদন জমা দেওয়া কঠিন করে তুলবে। এতে বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া একটি নীতির পরিবর্তন হলো। ওই নীতিতে আবেদন অসম্পূর্ণ বা প্রয়োজনীয় প্রমাণের ঘাটতি থাকলেও তা বাতিলের আগে কর্মকর্তাদের আরএফই পাঠাতে উৎসাহিত করা হতো।
ইউএসসিআইএসের দাবি, আগের নীতির কারণে অসম্পূর্ণ বা গুরুতর ত্রুটিযুক্ত আবেদন অন্যান্য অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তিতে বিলম্ব ঘটাত। এছাড়া কিছু আবেদনকারী কর্মসংস্থানের অনুমতির মতো সংশ্লিষ্ট অভিবাসন সুবিধা পাওয়ার উদ্দেশ্যে তথাকথিত ‘প্লেসহোল্ডার’ আবেদন জমা দেওয়ার সুযোগ পেতেন।
সংস্থাটি জানিয়েছে, সংশোধিত নীতির মাধ্যমে উপযুক্ত ক্ষেত্রে কর্মকর্তাদের আরএফই বা এনওআইডি ছাড়াই আবেদন বাতিলের ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে। ইউএসসিআইএসের মতে, এ নীতি সংস্থার সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করবে, সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াবে এবং ভিত্তিহীন আবেদন দাখিল ঠেকাতে সহায়তা করবে।
নতুন নীতিমালা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বিদ্যমান বিধি বা ইউএসসিআইএসের নীতিতে ভিন্ন কিছু উল্লেখ না থাকলে, ২০২৬ সালের ৫ আগস্ট বা এর পর দাখিল করা কিংবা ওই সময় পর্যন্ত বিচারাধীন থাকা সব অভিবাসন-সুবিধার আবেদনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

শেষ পাতা এর আরও খবর
বিএনপিকে গণভোটের রায় কার্যকরে বাধ্য করা হবে : সাদিক কায়েম

বিএনপিকে গণভোটের রায় কার্যকরে বাধ্য করা হবে : সাদিক কায়েম

‘পণ্ডিত বিজন চৌধুরী সম্মাননা’ পেলেন তবলাশিল্পী পিনুসেন দাশ

‘পণ্ডিত বিজন চৌধুরী সম্মাননা’ পেলেন তবলাশিল্পী পিনুসেন দাশ

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

সর্বশেষ সংবাদ
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
জাতিসংঘে প্রথমবার তারেক রহমান : প্রত্যাশার দিগন্তে প্রাপ্তি কতটুকু?
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top