জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে জামায়াতের মহিলা বিভাগের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৯:২৭:০৬ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর মহিলা বিভাগের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেটস্থ কাজী নজরুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫৫০ জন নারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জুলাইয়ের চেতনা, শহীদ ও আহতদের আত্মত্যাগ, জনমানুষের প্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পেশাজীবী থানার সেক্রেটারি শাহিদা খানম শিল্পী। তেলাওয়াতের তরজমা উপস্থাপন করেন মেডিকেল ওয়ার্ডের টিম মেম্বার ডা. তানজিনা রশিদ।

উদ্বোধনী বক্তব্যে সিলেট মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি ফৌজিয়া রহমান শিউলি বলেন, ৩৬ জুলাই কোনো ক্যালেন্ডারের তারিখ নয়, এটি সার্বভৌমত্ব, একাত্মতা ও ঐতিহাসিক চেতনার প্রতীক।

বিশেষ অতিথি ডা. তাহারাত ফাতেমা চৌধুরী ‘জুলাই বিপ্লব, জনপ্রত্যাশা ও পরবর্তী করণীয়’ বিষয়ে বক্তব্য দেন। তিনি বলেন, জুলাই কোনো এক দিনের ঘটনা নয়; এটি দীর্ঘদিনের জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে গণআন্দোলনের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক সংস্কার, ন্যায়বিচার, মানবাধিকার, দুর্নীতিমুক্ত সমাজ এবং শহীদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জুলাইযোদ্ধা ও মেডিকেল শিক্ষার্থী তানিয়া আক্তার প্রিয়া আন্দোলনের সময়কার নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। মায়েদের পক্ষ থেকে শামসুন্নাহার জুলাইয়ের স্মৃতি এবং তাঁর সন্তান মাহমুদ হাসানের চোখ হারানোর বেদনার কথা তুলে ধরে বলেন, তারা আর কোনো সন্তানের অঙ্গহানি কিংবা কোনো মায়ের কোল খালি দেখতে চান না।

সদর থানার জুলাই শহীদ মোস্তাক আহমদের মা মায়া বেগম তাঁর সন্তান হারানোর হৃদয়বিদারক স্মৃতি তুলে ধরেন। এছাড়া রওশন জাহান ছাত্রিসংস্থার প্রাক্তন সদস্যা হিসেবে কারাবরণের অভিজ্ঞতা ও সেই সময়ের কষ্টের স্মৃতিচারণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি ‘জুলাই সনদ বাস্তবায়ন সময়ের দাবি’ শীর্ষক বক্তব্য দেন। তিনি বলেন, মৌলিক অধিকার, মানবিক মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এখনো অনেক কাজ বাকি। জুলাইয়ের শহীদ আবু সাঈদ, আবু তোরাব, মুগ্ধসহ সকল শহীদের আত্মত্যাগ স্মরণ করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, জুলাই বিষয়ক ডকুমেন্টারি, দলীয় গান ও অভিনয় পরিবেশন করা হয়। পাশাপাশি জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এ সময় ‘৩৬ জুলাইয়ের’ দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্র উন্মোচন করা হয়। এছাড়া পূর্বে আয়োজিত আন্তঃথানা দেয়ালিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শ্রমিক কল্যাণ থানা, দ্বিতীয় হয় মেডিকেল ওয়ার্ড এবং তৃতীয় স্থান অর্জন করে বিমানবন্দর থানা। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?

তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?

 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা

 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সর্বশেষ সংবাদ

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top