জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

বিয়ানীবাজারে নৌকা বাইচ নিয়ে উত্তেজনা:  কারো বাধায় কাজ হবে না ইউএনও

প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৬, ৭:৩১:৩০ অপরাহ্ন

সংবাদদাতা: কারো বাধায় সুনাই নদীতে নৌকাবাইচ বন্ধ হবে না বলে বলেছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, নৌকাবাইচ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা। এটি ‘তৌহিদী জনতা’ বা কারো বাধার কারণে থেমে থাকবে না। স্থানীয়রা বসে সমাধান না করতে পারলে, আমরা বসে সমাধান করে দিব।
তিনি বলেন, নৌকাবাইচ আয়োজক কমিটি এবং যারা বাধা দিচ্ছে- তারা কেউ আমাদের কিছু জানায়নি। বিষয় জেনে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে, সমাধান করার জন্য। বিকালে এলাকার লোকজন সভায় বসবেন। এটি সমাধান হয়ে যাবে।
স্থানীয়রা জানান, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মত এবারও ২৮ অগাস্ট বার্ষিক নৌকাবাইচের আয়োজন করা হয়। অনেক বছর ধরে চলা এ প্রতিযোগিতায় অতীতে কোনো বাধার মুখে পড়েননি আয়োজকরা।
কিন্তু এবার ‘তৌহিদী জনতার’ ব্যানারে একটি গোষ্ঠী এই প্রতিযোগিতা বাতিলের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট করছে।
এ ছাড়া বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে এক সভা করে প্রতিযোগিতাটি বাতিল করার দাবি জানিয়েছে কয়েকজন।
নাম প্রকাশ না করার শর্তে লাউতা ইউনিয়নের এক বাসিন্দা বলেন, স্থানীয় যুবকরা দীর্ঘদিন ধরে সোনাই নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করে আসছে। কিন্তু কয়েক দিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ফেইসবুকে নৌকাবাইচ প্রতিযোগিতার বিরুদ্ধে লেখালেখি করছে। এতে পরিস্থিতি খারাপ হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে আরেক বাসিন্দা বলেন, শত শত মানুষ প্রতিবছর এ নৌকাবাইচ উপভোগ করে। কিন্তু নিজের ঘর ঠিক নাই, পরের ঘর ঠিক করতে চায় এ রকম কিছু লোক থাকে। তারাই নৌকাবাইচ বন্ধে অপপ্রচার করছে।
এ বিষয়ে ১১নং লাউতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, নৌকাবাইচ নিয়ে ফেইসবুকে পক্ষে-বিপক্ষে লেখালেখি হচ্ছে। বাধা দেওয়ার বিষয়টি শুনেছি, তবে কোনো পক্ষ আমার কাছে আসেনি। নৌকাবাইচটি প্রায় সময়ই হয়। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, নৌকাবাইচ যথাসময়ে হবে।

সিলেট এর আরও খবর
 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা

 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত

সর্বশেষ সংবাদ
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?

দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top