জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৬:৩২ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে হতাশ করলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকদের ৩৪ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারে উঠেছে বাংলাদেশ। দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে বাংলাদেশের বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৬৯ রানের বেশি করতে পারেনি তারা। ফলে তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় চার। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেওয়া বাংলাদেশের সামনে এখন শক্তিশালী ভারত। আজ বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। অন্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।
বাংলাদেশের জয়ের নায়ক মূলত বোলাররাই। নতুন বলে দুর্দান্ত শুরু এনে দেন মারুফা আক্তার। চার ওভারে মাত্র ৯ রান খরচ করে নেন দুই উইকেট। চলতি আসরে তিন ম্যাচে তার উইকেটসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতটিতে। মারুফার সঙ্গে দারুণ ছিলেন রাবেয়া খান। একাদশে ফিরে চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট শিকার করেন তিনি। নাহিদা আক্তার নেন দুটি উইকেট। এ ছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন একটি করে উইকেট তুলে নেন।
১০৪ রানের লক্ষ্যে শুরু থেকেই রান তুলতে হিমশিম খায় আমিরাত। প্রথম ওভারেই অধিনায়ক ইশা ওজাকে ফিরিয়ে দেন বাংলাদেশের বোলাররা। পঞ্চম ওভারে সামাইরা ধরনিধরকাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট পান মারুফা। পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ১৫ রান তুলতে পারে আমিরাত, যা এবারের টুর্নামেন্টে তাদের সর্বনিম্ন পাওয়ার প্লে স্কোর। এরপরও পরিস্থিতি বদলাতে পারেনি স্বাগতিকরা। একের পর এক উইকেট হারিয়ে ৩৮ রানেই পাঁচ ব্যাটারকে হারায় তারা।
শেষ পর্যন্ত অলআউট না হলেও ২০ ওভারে ৬৯ রানে থামে আমিরাতের ইনিংস। তিন ম্যাচে এক জয়ে গ্রুপ পর্ব শেষ করে স্বাগতিকদের বিদায় নিতে হয়েছে। এর আগে বাংলাদেশের ইনিংসেও ছিল ব্যর্থতার ছাপ। প্রথম ওভারেই দিলারা আক্তারকে রানের খাতা খোলার আগেই ফেরান সুরক্ষা। পরের ওভারে তিন রান করা সোবহানা মোস্তারিকেও আউট করেন তিনি।
দুই উইকেট দ্রুত হারানোর পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ৩১ রান যোগ করেই ভাঙে সেই জুটি। ১৬ রান করে ফেরেন জুয়াইরিয়া। এরপর জ্যোতির সঙ্গে জুটি গড়েন শারমিন আক্তার সুপ্তা। কিন্তু ১১তম ওভারে ২৩ রান করে ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে। পরপর স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুনও রানের খাতা খুলতে পারেননি। একপর্যায়ে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৫৫ রান।
সেখান থেকে দলকে বিপদমুক্ত করেন শারমিন আক্তার সুপ্তা ও নাহিদা আক্তার। সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রান যোগ করেন তারা। চলতি আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া সুপ্তা শেষ পর্যন্ত ৩১ বলে তিনটি চারে ৩৮ রান করেন। নাহিদা অপরাজিত থাকেন ১৬ রানে, যা তার ক্যারিয়ারসেরা ইনিংস। তাদের এই জুটির ওপর ভর করেই শতরানের গণ্ডি পার করে বাংলাদেশ। আমিরাতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সুরক্ষা। চার ওভারে মাত্র ১১ রান দিয়ে তিন উইকেট নেন তিনি।

খেলাধুলা এর আরও খবর
সিলেটে টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ

সিলেটে টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ

চীনে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

চীনে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

জেলা ক্রীড়া সংস্থায় আবারো অ্যাডহক কমিটি

জেলা ক্রীড়া সংস্থায় আবারো অ্যাডহক কমিটি

সর্বশেষ সংবাদ
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
সিলেটে ৩ লাখ হেক্টর অনাবাদি জমি চাষে সেচের মহাপরিকল্পনা
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
লালদীঘির অর্ধেকই খালি, হকাররা ফের ফুটপাতে
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
৯০ ভাগ মুসলমানের দেশে কুরআন সুন্নাহবিরোধী আইন চলবে না : উলামা মাশায়েখ পরিষদ সিলেট
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১৮০
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ২৪৮
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় ফখরুল ইসলাম: সমাজে শান্তি, ন্যায় ও পরিবর্তনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
রাসুলের আদর্শেই প্রকৃত সফলতা অর্জন সম্ভব: মুফতি আলী হাসান উসামা
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
কান্দিগাওয়ে জামায়াতের দাওয়াতি সভায় শাহজাহান আলী: ইসলামের বিজয়ের পূর্বশর্ত সৎ ও যোগ্য নেতৃত্ব
ওসমানীনগরে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ওসমানীনগরে দুপ্রকের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক
পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক
ফাজিলচিশত এলাকায় সিসিকের অভিযানে জরিমানা: পরিবেশ দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান সিসিক প্রশাসকের
ফাজিলচিশত এলাকায় সিসিকের অভিযানে জরিমানা: পরিবেশ দূষণ রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান সিসিক প্রশাসকের
কুদরত উল্লাহ মাদ্রাসায় সীরাতুন্নবী মাহফিলে ড. বাবুল: রাসুলের প্রদর্শিত জীবনব্যবস্থার মধ্যেই উম্মাহর শান্তি ও মুক্তি নিহিত
কুদরত উল্লাহ মাদ্রাসায় সীরাতুন্নবী মাহফিলে ড. বাবুল: রাসুলের প্রদর্শিত জীবনব্যবস্থার মধ্যেই উম্মাহর শান্তি ও মুক্তি নিহিত
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জীবনযাত্রায়
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জীবনযাত্রায়
ঢাকা-সিলেট চারলেন প্রকল্প : ২০২৯ সালের মধ্যভাগে চালুর আশা মন্ত্রীর
ঢাকা-সিলেট চারলেন প্রকল্প : ২০২৯ সালের মধ্যভাগে চালুর আশা মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top