বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৬:১৮ অপরাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগরীর ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ মাগরিব লালদিঘীরপারস্থ দলীয় কার্যালয়ে ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা এমরান আলম। বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।
প্রধান অতিথির বক্তব্যে এমরান আলম বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। একটি স্বাধীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সুশাসন, সততা ও নৈতিকতার ভিত্তি শক্তিশালী করা প্রয়োজন। তিনি বলেন, জনগণের ঐক্য, মূল্যবোধ ও শান্তিপূর্ণ প্রচেষ্টার মাধ্যমে একটি সুসংহত, ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল রাষ্ট্র গঠন সম্ভব। দেশের সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
মাহফিলে ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আব্দুল করিম মল্লিক, সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল আলম, ১৫ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন রাজুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






