রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষে ৭ পয়েন্টে মহানগর বিএনপির কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:২২:৩৬ অপরাহ্ন

রাষ্ট্রপতির ১৫ সেপ্টেম্বর সিলেট আগমন উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্টে স্বাগত কর্মসূচি পালন করবে সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নির্দেশনায় নির্ধারিত পয়েন্টগুলোতে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
কর্মসূচির মধ্যে সকাল ১১টায় চৌকিদেখী পয়েন্টে ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও তাঁতীদল অংশ নেবে। এতে নেতৃত্ব দেবেন সাদিকুর রহমান সাদিক, শামীম মজুমদার, মাহবুবুল হক চৌধুরী ও হুমায়ুন কবির শাহীন।
একই সময়ে আম্বরখানা পয়েন্টে ১, ৮, ৯, ১৭, ১৮, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং শ্রমিক দল কর্মসূচিতে অংশ নেবে। নেতৃত্ব দেবেন জিয়াউল হক জিয়া, আমির হোসেন, শহীদ আহমদ, মনজুরুল হাসান মঞ্জু ও সৈয়দ সাফেক মাহবুব। সকাল ১১টায় দরগাহ গেইট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্বাগত কর্মসূচি পালন করবে।
চৌহাট্টা পয়েন্টে সকাল ১১টায় ২, ৩, ১০, ১১, ১২, ১৬, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদল অংশ নেবে। এতে নেতৃত্ব দেবেন মাহবুব কাদির শাহী, আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, মির্জা বেলায়েত হাসান লিটন ও শেখ কবির আহমদ।
জিন্দাবাজার পয়েন্টে সকাল ১১টায় ১৩, ১৪, ১৫, ২৩, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি কর্মসূচিতে অংশ নেবে। নেতৃত্ব দেবেন আফজাল উদ্দিন, নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব ও আক্তার রশিদ চৌধুরী।
দুপুর সাড়ে ১২টায় টিলাগড় পয়েন্টে ১৯, ২০, ২১, ২২, ২৪, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি অংশ নেবে। নেতৃত্ব দেবেন সুদীপ রঞ্জন সেন বাপ্পু, রহিম মল্লিক, আব্দুল ওয়াহিদ সুহেল ও মতিউল বারী খুর্শেদ। একই সময়ে শাহপরান পয়েন্টে ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি কর্মসূচিতে অংশ নেবে। এতে নেতৃত্ব দেবেন আব্দুল মুনিম ও খুর্শেদ আহমদ খুশু।
সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত পয়েন্টে যথাসময়ে উপস্থিত হয়ে স্বাগত কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি






