জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’

প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৭:৩৮ অপরাহ্ন

এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলীয় লোকদের চাকরি দিয়ে বিএনপি সরকার নব্য ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে। এর বিরুদ্ধে ছাত্রজনতা আন্দোলন শুরু করলে দিল্লি, পিন্ডি কিংবা লন্ডনেও পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না।
শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিশনাল পিরিয়ড। এসএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পায়, এইচএসসিতে সেই পরিমাণ এ প্লাস পায় না। মানুষের ভবিষ্যৎ নির্ভর করে তার কর্মপরিকল্পনার ওপর। এই সময়টা একজন শিক্ষার্থীর নিজেকে গড়ে তোলার সময়। চাকরিতে নিয়োগের প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক পরীক্ষায় সবকিছুতে পাস করার পরও ভাইভা পরীক্ষায় ভেরিফিকেশনের মাধ্যমে শুধু নিজেদের লোককে চাকরি দেওয়া হয়েছে। দেশের সংবিধান সব নাগরিককে চাকরি করার সুযোগ দেওয়ার কথা বলেছে। তাহলে কেনো শুধু নিজেদের লোককে চাকরি দেওয়া হবে? তিনি আরও বলেন, জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের প্রতিদান এখনো পাওয়া যায়নি। তাদের রক্তের দাগ এখনো শুকায়নি। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন জায়গায় বিএনপি তাদের নিজেদের দলের অযোগ্য লোকদের নিয়োগ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, গত ৫৫ বছরে যারা এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের সময়ে সমাজে দাঙ্গাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, দুর্নীতি ও সন্ত্রাসবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে দেশের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। তিনি বলেন, দেশের নেতারা দেশের ভালো চান এবং দেশপ্রেমের কথা বলেন। কিন্তু নেতৃত্বে যাওয়ার পর তারাই সবচেয়ে বেশি লুটপাট করেন। হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।
বর্তমান সরকারের সমালোচনা করে সাদিক কায়েম বলেন, সরকার সব জায়গায় ব্যর্থ হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হয়নি, ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের বিচার সঠিকভাবে করতে পারেনি। দেশে নজিরবিহীন লোডশেডিং হচ্ছে। গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষেত্রেও তারা সফল হচ্ছে না।
জুলাই আন্দোলন ও বৈষম্য প্রসঙ্গে তিনি বলেন, জুলাই বিপ্লব হয়েছিলো সব বৈষম্য দূর করার জন্য। কিন্তু বিএনপি সরকার সাত মাসের মধ্যেই আবার বৈষম্য শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। শিক্ষার্থীদের অধিকার হরণ করা হচ্ছে এবং মেধাবীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও ঘুষের মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে ডাকসু ভিপি বলেন, ইনসাফের বাংলাদেশ গড়তে হলে তোমাদের প্রস্তুত হতে হবে। নতুন প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবে, ইনশাআল্লাহ। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, কোনো নেতার নামে স্লোগান, শোডাউনসহ এ ধরনের কর্মকাণ্ড আর চলবে না। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে এসে পড়াশোনা ও গবেষণা করবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা পল্টন জামায়াত আমীর শাহিন আহমদ খান, কুলাউড়া উপজেলার আমীর আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, পৌর আমীর মো, জাকির হোসেন, জেলা ছাত্রশিবির সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার, কলেজের সভাপতি মুজাহিদুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা

বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা

ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার

ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার

তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়

তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়

মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক

মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক

সর্বশেষ সংবাদ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
জৈন্তার জঙ্গলে বিদেশি বন্দুকসহ পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার
জৈন্তার জঙ্গলে বিদেশি বন্দুকসহ পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top