গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৪:৫৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছয়টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৩৫৯ জন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নিত্যানন্দ দাস। প্রিজাইডিং অফিসার শ্যামল কান্ত রায় ঘোষিত ফলাফলে সভাপতি পদে আব্বাস উদ্দিন, সিনিয়র সহসভাপতি পদে হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে সালেহ আহমদ, যুগ্ম সম্পাদক পদে আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে আজমান শরীফ ও অর্থ সম্পাদক পদে মো. লুৎফুর রহমান নির্বাচিত হয়েছেন। সমিতির অন্যান্য পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।





