জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক

প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৭:০৬:৫৫ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী নগরীর প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়নকাজ শুরু করা হয়েছে। শুষ্ক মৌসুমে এসব কাজ আরও গতিশীল হবে এবং পর্যায়ক্রমে নগরবাসী এর সুফল পাবেন।
বুধবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিপাড়া ও ৩২ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর নগরীর প্রতিটি ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করে সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন উন্নয়নকাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বর্ষা মৌসুমে এসব কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। এ কারণে এতদিন উন্নয়নকাজে কিছুটা ধীরগতি ছিল। এখন শুষ্ক মৌসুম শুরু হওয়ায় নগরীর সব ওয়ার্ডে কাজ শুরু হয়েছে।
১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিপাড়া এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, এলাকায় অনেক স্থাপনা অপরিকল্পিতভাবে নির্মাণ করায় ড্রেন সরু হয়ে গেছে এবং পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সার্ভে করে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে ৩২ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকা পরিদর্শন করেন সিসিক প্রশাসক। এ সময় চাঁনমিয়া-রানী বেগম বেসরকারি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পশ্চিমপাড়া প্রধান সড়ক নির্মাণসহ এলাকার বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
১৮ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে ঝেরঝেরিপাড়া জামে মসজিদের মোতওয়াল্লী মুশফিক উস সামাদ চৌধুরী, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও এলাকার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৩২ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সমাজসেবক রতন মনি মোহন্ত, পশ্চিম ভাটপাড়া জামে মসজিদের মোতওয়াল্লী শায়েস্তা মিয়া, আনা মিয়া, ইজ্জাদ মিয়া, জামাল আহমদ, দেওয়ান রেজওয়ান আহমদ, দুলাল আহমদ, রাজন আহমদ, কামরান আহমেদ, দেওয়ান মারওয়ান, রাহেদ আহমদ, রহিম আহমদ, হেলাল আহমদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণ

গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণ

বিশ্বনাথে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বিশ্বনাথে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি

প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 

সর্বশেষ সংবাদ
১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি
১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি
রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন
রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন
৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি 
৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি 
বাস মালিক-শ্রমিকদের বিরোধে দুর্ভোগে যাত্রীরা
বাস মালিক-শ্রমিকদের বিরোধে দুর্ভোগে যাত্রীরা
আবু সাঈদ হত্যা:  বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
আবু সাঈদ হত্যা:  বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
বিমানবন্দরে যাত্রী হয়রানি – জামায়াতের চার এমপির লিখিত অভিযোগ
বিমানবন্দরে যাত্রী হয়রানি – জামায়াতের চার এমপির লিখিত অভিযোগ
বিসিএসে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিসিএসে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণ
গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণ
বিশ্বনাথে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
বিশ্বনাথে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি
প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
সুরমার তীরে মোবাইল ব্যবসার বর্জ্য কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
সুরমার তীরে মোবাইল ব্যবসার বর্জ্য কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top