জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক


প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৭:৩১:০৬ অপরাহ্ন

কৃষকদের উন্নয়ন ও জনসাধারণের সুবিধার্থে সিলেটের বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালু করার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কম্পিউটার ও বিদেশি ভাষা শিক্ষা প্রশিক্ষণ চালু করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কাহের চৌধুরী শামীম বলেন, কৃষকদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাতকরণ এবং সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন উপজেলায় কৃষক বাজার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জনশক্তি রপ্তানির জন্য বেকার যুবক-যুবতীদের কম্পিউটার ও বিদেশি ভাষায় দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, অনলাইন জুয়া ও মাদক সমাজ থেকে নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সমাজসচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে জনসচেতনতা গড়ে তুলতে হবে।

জেলা পরিষদ প্রশাসক জানান, ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বিশেষ ও জেলা পরিষদের নিজস্ব খাতের আওতায় গোলাপগঞ্জ উপজেলায় গ্রামীণ রাস্তাঘাট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ৪৩টি প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং কিছু প্রকল্প পিআইসির মাধ্যমেও বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে গোলাপগঞ্জে আরও ৩২টি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহা আলম ও গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম।

সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি

১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি

রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন

রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন

৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি 

৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি 

বাস মালিক-শ্রমিকদের বিরোধে দুর্ভোগে যাত্রীরা

বাস মালিক-শ্রমিকদের বিরোধে দুর্ভোগে যাত্রীরা

সর্বশেষ সংবাদ
১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি
১৫ দিনের মধ্যে এনসিপির তৃণমূলের কমিটি
রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন
রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন
৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি 
৩৪ আসামিকে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি 
বাস মালিক-শ্রমিকদের বিরোধে দুর্ভোগে যাত্রীরা
বাস মালিক-শ্রমিকদের বিরোধে দুর্ভোগে যাত্রীরা
আবু সাঈদ হত্যা:  বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
আবু সাঈদ হত্যা:  বেরোবির ৩ শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
বিমানবন্দরে যাত্রী হয়রানি – জামায়াতের চার এমপির লিখিত অভিযোগ
বিমানবন্দরে যাত্রী হয়রানি – জামায়াতের চার এমপির লিখিত অভিযোগ
বিসিএসে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিসিএসে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণ
গালিমপুর হুরুন্নেছা খানম উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি বিতরণ
বিশ্বনাথে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
বিশ্বনাথে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি
প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল 
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
রাসুলের জীবনাদর্শ অনুসরণেই মানবতার প্রকৃত কল্যাণ ও মুক্তি : ফখরুল ইসলাম
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
গোলাপগঞ্জে কৃষক বাজার চালু করবে জেলা পরিষদ : প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
১৮ ও ৩২ নং ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
সুরমার তীরে মোবাইল ব্যবসার বর্জ্য কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
সুরমার তীরে মোবাইল ব্যবসার বর্জ্য কদমতলীতে ব্যবসায়ীদের সতর্ক করলেন সিসিক প্রশাসক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top