জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলা পরিষদের ২ কোটি ৯৫ লাখ টাকার চেক বিতরণ


প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৬:৩১:২৮ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, যোগাযোগব্যবস্থা ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।
তিনি প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাদ্দের প্রতিটি টাকা স্বচ্ছতার সঙ্গে ব্যয় করার আহ্বান জানিয়ে বলেন, মিতব্যয়িতার সঙ্গে দেশ পরিচালনা এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে জেলা পরিষদ কাজ করে যাবে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৯৫টি প্রকল্পের অনুকূলে ২ কোটি ৯৫ লাখ টাকার চেক প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে ১৪টি প্যাকেজে ২ কোটি ৩৮ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির, কবরস্থান, সামাজিক সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়ন এবং পাকা রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণের জন্য এসব বরাদ্দ দেওয়া হয়েছে। এ সহায়তার মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শমর কুমার পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সুনামগঞ্জ এর আরও খবর
জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ

জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ

জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৩৪ আনসার-ভিডিপি সদস্য

জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৩৪ আনসার-ভিডিপি সদস্য

টাঙ্গুয়ার পর্যটকের মৃত্যু

টাঙ্গুয়ার পর্যটকের মৃত্যু

সর্বশেষ সংবাদ
নকশা অনুমোদন শুরু করলো সিউক
নকশা অনুমোদন শুরু করলো সিউক
জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের
জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
হুতির তান্ডবে নিরাপত্তা-সঙ্কটে সৌদি
হুতির তান্ডবে নিরাপত্তা-সঙ্কটে সৌদি
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ৬০০ ছুঁইছুঁই
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ৬০০ ছুঁইছুঁই
সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩
সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩
জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ
জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ
মৌলভীবাজারে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
আব্দুল গফুর উচ্চবিদ্যালয়ে এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান
আব্দুল গফুর উচ্চবিদ্যালয়ে এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান
নীলফামারিতে হত্যা মামলার ৩ আসামি সিলেটে আটক
নীলফামারিতে হত্যা মামলার ৩ আসামি সিলেটে আটক
জুড়ীতে আ.লীগ নেতা মনি গ্রেফতার
জুড়ীতে আ.লীগ নেতা মনি গ্রেফতার
হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হকের ইন্তেকাল
হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হকের ইন্তেকাল
গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু
গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু
চতুর্মুখী সংকটে বাংলাদেশ
চতুর্মুখী সংকটে বাংলাদেশ
জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৩৪ আনসার-ভিডিপি সদস্য
জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৩৪ আনসার-ভিডিপি সদস্য
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top