জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৮:২১:১২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে বৃহস্পতিবার গরু ভোজ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা|
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়| এতে কর্মসূচির স্থান হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উল্লেখ করা হয়েছে| অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা|
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এজিএস মাসুদ রানা এ সংক্রান্ত একটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন| একই পোস্ট শেয়ার করেন জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ| ফেসবুক পোস্টের লিংকে রেজিস্ট্রেশনের জন্য গুগল ফরমের লিংকও শেয়ার করেছেন তারা|
এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খানের ¯^াক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জন¯^াস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও ¯^াস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়| নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়|
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে ˆনশভোজের সময় গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবল¤^ী শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়| এ ঘটনায় বিক্ষোভও করেন তারা| ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা দিয়ে প্রশাসনের বিজ্ঞপ্তি প্রকাশের পরই গরু ভোজ কর্মসূচির ঘোষণা সামনে এল|





