জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৩৪ আনসার-ভিডিপি সদস্য


প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৭:২১:৫৩ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৫টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপির ৩৩৪ জন সদস্য। তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে উপজেলা প্রশাসনের নবনির্মিত ভবনসংলগ্ন মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী।
এ সময় জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক প্রবেশ সরকার, প্লাটুন কমান্ডার (পিসি) মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য মনোনীত সেকশন কমান্ডার, সহকারী সেকশন কমান্ডার এবং আনসার-ভিডিপির ৩৩৪ জন সদস্য উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে অতিথিরা পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। দায়িত্ব পালনের সময় সার্বক্ষণিক সতর্ক থাকা, নির্ধারিত ডিউটি রোস্টার অনুসরণ, প্রতিমা ও মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের চলাচল সুশৃঙ্খল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক দর্শনার্থীদের নিরাপত্তায় সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু নজরে এলে নিজ উদ্যোগে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না করে দ্রুত পুলিশ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়। দায়িত্বে অবহেলা, অনুপস্থিতি, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ কিংবা দর্শনার্থীদের সঙ্গে দুর্ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, গুজব ও উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানান। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারিরা যাতে নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

সুনামগঞ্জ এর আরও খবর
জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ

জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ

টাঙ্গুয়ার পর্যটকের মৃত্যু

টাঙ্গুয়ার পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জ জেলা পরিষদের ২ কোটি ৯৫ লাখ টাকার চেক বিতরণ

সুনামগঞ্জ জেলা পরিষদের ২ কোটি ৯৫ লাখ টাকার চেক বিতরণ

সর্বশেষ সংবাদ
নকশা অনুমোদন শুরু করলো সিউক
নকশা অনুমোদন শুরু করলো সিউক
জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের
জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
হুতির তান্ডবে নিরাপত্তা-সঙ্কটে সৌদি
হুতির তান্ডবে নিরাপত্তা-সঙ্কটে সৌদি
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ৬০০ ছুঁইছুঁই
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ৬০০ ছুঁইছুঁই
সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩
সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩
জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ
জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ
মৌলভীবাজারে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
আব্দুল গফুর উচ্চবিদ্যালয়ে এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান
আব্দুল গফুর উচ্চবিদ্যালয়ে এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান
নীলফামারিতে হত্যা মামলার ৩ আসামি সিলেটে আটক
নীলফামারিতে হত্যা মামলার ৩ আসামি সিলেটে আটক
জুড়ীতে আ.লীগ নেতা মনি গ্রেফতার
জুড়ীতে আ.লীগ নেতা মনি গ্রেফতার
হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হকের ইন্তেকাল
হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হকের ইন্তেকাল
গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু
গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু
চতুর্মুখী সংকটে বাংলাদেশ
চতুর্মুখী সংকটে বাংলাদেশ
জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৩৪ আনসার-ভিডিপি সদস্য
জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৩৪ আনসার-ভিডিপি সদস্য
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top