জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

১১ মাসে শাবির ৮ শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৬:৪৭:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল বেড়েই চলছে। গত ১১ মাসে ৮ তরুণ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন পানিতে ডুবে, ২ জন সড়ক দুর্ঘটনায়,২ জন অসুস্থ হয়ে ১ জন কীটনাশক পানে মারা গেছেন।
জানা যায়, গত বছরের ১২ নভেম্বর মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন। মৃত্যুর আগে পড়াশোনা নিয়ে তিনি অতিরিক্ত হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে।
চলতি বছরের ৩০ জানুয়ারি সিলেটের লালাখালে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে মারা যান তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসআব আমীন। তিনি সাঁতার জানতেন না। গত ১৫ মে সিলেটের পর্যটনকেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা যান পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত বণিক (২২)। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে তিন বন্ধু মিলে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়ে গোসল করতে নামেন তারা। একপর্যায়ে পানির তীব্র স্রোত ও গভীরতায় তলিয়ে যান শান্ত। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এছাড়া গত ১৬ সেপ্টেম্বর সিলেট নগরের চৌকিদিখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মারা যান কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সুইমিংপুলে সাঁতার কাটার সময় দুর্ঘটনাটি ঘটে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরের দরগাহ গেইট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত সোমবার (১২ অক্টোবর) অসুস্থ হয়ে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জিসান হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির বিভাগীয় প্রধান।
এ ছাড়া প্রেমঘটিত বিরোধের জেরে গত ৪ অক্টোবর কীটনাশক পান করেন রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন (২১)। ৯ দিন পর মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
অন্যদিকে গত শনিবার (১০ অক্টোবর) মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান রহমান। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রতন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, একের পর এক শিক্ষার্থীর মৃত্যুতে আমরা শোকাহত। অদম্য মেধাবীদের হারানো শাবিপ্রবির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাই।

প্রথম পাতা এর আরও খবর
নকশা অনুমোদন শুরু করলো সিউক

নকশা অনুমোদন শুরু করলো সিউক

হুতির তান্ডবে নিরাপত্তা-সঙ্কটে সৌদি

হুতির তান্ডবে নিরাপত্তা-সঙ্কটে সৌদি

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ৬০০ ছুঁইছুঁই

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ৬০০ ছুঁইছুঁই

সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩

সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩

সর্বশেষ সংবাদ
নকশা অনুমোদন শুরু করলো সিউক
নকশা অনুমোদন শুরু করলো সিউক
জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের
জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
হুতির তান্ডবে নিরাপত্তা-সঙ্কটে সৌদি
হুতির তান্ডবে নিরাপত্তা-সঙ্কটে সৌদি
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ৬০০ ছুঁইছুঁই
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত ৬০০ ছুঁইছুঁই
সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩
সিলেটে হাম উপসর্গে নতুন ভর্তি আরও ১২৩
জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ
জামালগঞ্জ সরকারি কলেজে শিবিরের নবীনবরণ
মৌলভীবাজারে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
আব্দুল গফুর উচ্চবিদ্যালয়ে এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান
আব্দুল গফুর উচ্চবিদ্যালয়ে এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠান
নীলফামারিতে হত্যা মামলার ৩ আসামি সিলেটে আটক
নীলফামারিতে হত্যা মামলার ৩ আসামি সিলেটে আটক
জুড়ীতে আ.লীগ নেতা মনি গ্রেফতার
জুড়ীতে আ.লীগ নেতা মনি গ্রেফতার
হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হকের ইন্তেকাল
হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হকের ইন্তেকাল
গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু
গঙ্গায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু
চতুর্মুখী সংকটে বাংলাদেশ
চতুর্মুখী সংকটে বাংলাদেশ
জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৩৪ আনসার-ভিডিপি সদস্য
জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩৩৪ আনসার-ভিডিপি সদস্য
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top