জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সামান্য জ্বর, অতঃপর দুঃস্বপ্ন


প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৪:১৬:৪১ অপরাহ্ন

হামে মৃত্যু ১৩০০ ছাড়ালো
প্রাণহানিতে ঢাকার পরেই সিলেট

স্টাফ রিপোর্টার : একটি সামান্য জ্বর, গায়ে লালচে র‌্যাশ-শুরুটা হয়তো এমনই সাধারণ। কিন্তু মুহূর্তেই তা রূপ নেয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। কেড়ে নেয় মায়ের কোল খালি করা নিষ্পাপ প্রাণ। বিজ্ঞান ও প্রযুক্তিতে পৃথিবী যখন বহুদূর এগিয়ে গেছে, ঠিক তখনই এক আদিম আতঙ্ক হয়ে ফিরে এসেছে হাম।
টিকাদান কার্যক্রমে ভাটা পড়া এবং জনসচেতনতার অভাবে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই সংক্রামক ব্যাধি। পরিসংখ্যান বলছে, হামের মৃত্যু ঘোড়া এখন আগের চেয়েও বেশি বেপরোয়া। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মৃত্যু সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে।
গণটিকা দেওয়ার প্রায় তিন মাস পরও দেশে প্রতিদিন হামে মৃত্যুর ঘটনা ঘটছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, টিকাদান কর্মসূচির পরও এভাবে হাম ছড়িয়ে পড়া এবং মৃত্যু অব্যাহত থাকা অস্বাভাবিক। কিন্তু বাংলাদেশে এখন সেটিই ঘটছে।
জনস্বাস্থ্যবিদ বে-নজির আহমেদ বলেন, ২০২০ সালের হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির পর ২০২৪ সালে আবার এ ধরনের কর্মসূচি হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এটি ছিল বড় ভুল। এরপর ২০২৫ সালে বছরজুড়ে টিকাদানে গাফিলতি দেখা গেছে। চলতি বছর গণটিকাদান শুরু হলে দেখা গেল, প্রায় ৪০ লাখ শিশু এর বাইরে রয়ে গেছে। এটিও বড় ধরনের ভুল।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, হামের প্রাদুর্ভাবের তথ্য বিশ্লেষণ, রোগী শনাক্তকরণ ও নজরদারি জোরদার, মৃত্যুর কারণ নির্ণয় এবং সংক্রমণের ঝুঁকিতে থাকা শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এখন প্রথম কাজ। এরপর সন্দেহজনক হাম ও পরীক্ষায় নিশ্চিত সংক্রমণের তথ্য মূল্যায়ন করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতে হবে। প্রয়োজনে বাড়াতে হবে শিশু স্বাস্থ্যের ওপর নজরদারি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ৩ জন, ঢাকা বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। এ নিয়ে মোট ১ হাজার ৩০৪ জনের মৃত্যু হল।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরের অবস্থান সিলেটের। সিলেট মৃত্যু হয়েছে ২১৯ জনের। এছাড়া চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪১৪ জন, চট্টগ্রামে ২৩৩, সিলেটে ১৬৮, বরিশালে ১৪০, খুলনায় ৭৮, ময়মনসিংহে ৮০, রংপুরে ১৪ ও রাজশাহীতে ৪৫ জন হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
সিলেটে মৃত্যু থামছেই না :
সিলেটে যেন মৃত্যুর মিছিল থামছেই না! একের পর এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে জনপদ। বাড়ছে উদ্বেগ, বাড়ছে দীর্ঘশ্বাস।
সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশুদের মধ্যে চার মাস ১৭ দিন বয়সী মাইশা সিলেট সদর উপজেলার বাসিন্দা শুক্কুর আলীর মেয়ে এবং ১১ মাস বয়সী আরফিন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা আনসার উদ্দিনের মেয়ে।
এই শিশু দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। অন্য শিশুটি নয় মাস বয়সী ওমর হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে। হবিগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম। এ নিয়ে সিলেটে মৃত্যুর সংখ্যা ২১৯ জনে দাড়িয়েছে।
শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়- গত ২৪ ঘণ্টায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১১ মাস। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আরেক শিশুর বয়স ৪ মাস ১৭ দিন। তার বাড়ি সিলেট সদর এলাকায়। এছাড়াও হবিগঞ্জে মারা যাওয়া শিশুর বয়স ৯ মাস। তার বাড়ি জেলার সদর উপজেলায়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২, সুনামগঞ্জে ৪৫২, হবিগঞ্জে ২৬০ এবং মৌলভীবাজারে ১৫৮ জন।
হাসপাতালে বর্তমানে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৫৮। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৯ এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৩৯ এবং বেসরকারি হাসপাতালে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

 

 

প্রচ্ছদ এর আরও খবর
ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা

মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সর্বশেষ সংবাদ
সামান্য জ্বর, অতঃপর দুঃস্বপ্ন
সামান্য জ্বর, অতঃপর দুঃস্বপ্ন
ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিকৃবিতে বাঁধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে: কাহের শামীম
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
বীরগাঁওয়ে ফুটবল লীগের পুরস্কার বিতরণ
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৬৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৬
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৪৬ লাখ টাকার পণ্য জব্দ
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
জৈন্তায় পুলিশের অর্ধকোটি টাকার চোরাইপণ্য আটক
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
সুবিদবাজারে ২০০ বোতল ফেয়ারডিল সিরাপসহ আটক ২
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
তামাবিল সড়কে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
মাধবপুরে গাঁজাসহ ৩ জনকে আটক এসআরবির
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top