মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৮:১৩:১৭ অপরাহ্ন

গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ২ দিন ব্যাপী জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ১৩ নভেম্বর শুক্রবার ও গতকাল ১৪ শনিবার ২ দিন ব্যাপী এ বৃত্তি পরীক্ষায় ৩ শতাধিক ছাত্র ছাত্রী অংশ নেয়।
বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন ভাদেশ্বর খানম আহমদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাদা, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী, এলবি গ্রীন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরিফ কাদের।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, ৪নং লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ, মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফজল হোসেন, এলবি গ্রীন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু, সাংবাদিক জাকারিয়া তালুকদার, ট্রাষ্টের উপদেষ্টা শমসের আহমদ চৌধুরী, সচিব কামরান আহমদ, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমদ, লক্ষণাবন্দ ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কয়েছ আহমদ, ইসমাইল হোসেন বাচ্চু, ট্রাষ্টের সচিব কামরান আহমদ, সদস্য সুমন আহমদ, সামাদ হোসেন, আব্দুস সুবহান প্রমুখ। বিজ্ঞপ্তি




