জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান


প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৮:১৪:৫৫ অপরাহ্ন

আটক প্রায় ৭০ হাজার অভিবাসী; দেশে ফেরত ৪৭ হাজারের বেশি

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যেন থামছেই না। প্রতিদিনই দেশটির বিভিন্ন রাজ্যে পরিচালিত হচ্ছে অভিযান। আবাসিক ভবন, শ্রমিকদের থাকার জায়গা, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে নির্মাণস্থল কোথাও বাদ যাচ্ছে না তল্লাশি। এমনকি অভিযানের হাত থেকে বাঁচতে খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হচ্ছে না বিদেশিদের। কর্মকর্তারা লুকানোর জায়গা শনাক্ত করে সেখান থেকেই আটক করছেন তাদের।

চলতি বছরের প্রথম ১০ মাসে মালয়েশিয়াজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিবাসনবিরোধী অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন বিভাগ। এসব অভিযানে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ পরিসংখ্যান প্রকাশ করেছে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল।

সর্বশেষ ১২ নভেম্বর দেশটির সংসদে দেওয়া তথ্যে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অভিযানের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮০৮টিতে এবং আটক অভিবাসীর সংখ্যা ৭০ হাজার ১৯৫ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনা করছে অভিবাসন বিভাগ। প্রতিদিন গড়ে ২২৮ জন বিদেশি নাগরিক আটক হচ্ছেন।

এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করেছে রাজ্য অভিবাসন বিভাগ (জেআইএম)।

‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামের পৃথক তিনটি অভিযানের মাধ্যমে আবাসিক এলাকা, খাবারের দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

সেলাঙ্গর অভিবাসন বিভাগের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযানের ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিদেশি নাগরিক নিজেদের আড়াল করতে বিভিন্ন সংকীর্ণ জায়গায় আশ্রয় নিয়েছেন। তাদের একজন খাটের নিচে লুকিয়ে ছিলেন। তবে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা তার অবস্থান শনাক্ত করে সেখান থেকেই বের করে আনেন।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় মোট ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় ৩৪ জনকে।

বিভাগটির বিবৃতিতে জানানো হয়, আমপাং এলাকায় কয়েকটি খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে আটজন মিয়ানমারের নাগরিক এবং একজন করে ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক রয়েছেন। পরে হুলু লাঙ্গাত এলাকায় অভিযান চালিয়ে পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়।

এ ছাড়া অভিযানে একজন সাক্ষীকে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে একজন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(গ) ও ১৫(১)(গ) ধারা এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) বিধি অনুযায়ী তদন্ত চলছে।

অন্যদিকে, কামপুং বারু সুবাং এলাকায় পরিচালিত সমন্বিত অভিযানে রাজ্য ইসলামিক ধর্মবিষয়ক বিভাগ (জেএআইএস), রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) এবং শাহ আলম সিটি কাউন্সিলের (এমবিএসএ) কর্মকর্তারাও অংশ নেন।

সেখানে অনুমোদন ছাড়াই জুমার নামাজ পরিচালনার অভিযোগে একটি সুরাউ বা নামাজের স্থান পরিদর্শন করা হয়। এ সময় ইসলামিক ধর্মবিষয়ক বিভাগের কর্মকর্তারা তাদের এখতিয়ারভুক্ত বিভিন্ন অভিযোগে ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তবে অভিবাসন বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে সেখানে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা পাননি।

বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ ভ্রমণ নথি এবং কাজের অনুমতিপত্র রয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য নিয়োগকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগটি জানিয়েছে, অবৈধ অভিবাসীদের অবস্থান ও কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে অভিবাসন বিভাগ। অভিবাসন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘরে না লিখে অভিবাসন বিভাগের নির্ধারিত সরকারি যোগাযোগমাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযানের পাশাপাশি অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার চালু রেখেছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি (পিআরএম ২.০)। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!

আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কমলগঞ্জে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত
লিডিং ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের মিড-টার্ম পরীক্ষা শুরু
লিডিং ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের মিড-টার্ম পরীক্ষা শুরু
দোয়ারাবাজারে নসকস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
দোয়ারাবাজারে নসকস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান
মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান
মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মঙ্গলবার
গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মঙ্গলবার
কাতার বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল পেলেন বড়লেখার আফরোজা
কাতার বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল পেলেন বড়লেখার আফরোজা
জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক
জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক
আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!
আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!
ডায়বেটিসের নীরব ঝুঁকিতে দেশ
ডায়বেটিসের নীরব ঝুঁকিতে দেশ
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুর : অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়া জরুর : অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী
যুব প্রতিনিধি সম্মেলনে জামায়াত আমীর:  জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না 
যুব প্রতিনিধি সম্মেলনে জামায়াত আমীর:  জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না 
মালয়েশিয়ায় কম ভাড়ার বাসায় গাদাগাদি করে বিদেশিদের বসবাস
মালয়েশিয়ায় কম ভাড়ার বাসায় গাদাগাদি করে বিদেশিদের বসবাস
ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা
ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top