আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৮:০৫:৪৯ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : আগামী সপ্তাহেই চীন মুখোমুখি হচ্ছে ৩ শীর্ষ রাষ্ট্রনেতা। চিনে একটি বিশেষ সম্মেলনে যোগ দেওয়াই তাদের উদ্দেশ্য। হোয়াইট হাউস সূত্রে খবর, সেই সম্মেলনের ফাঁকেই ডোনাল্ড ট্রাম্প, ভøাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক বৈঠকের পরিকল্পনা রয়েছে।
দক্ষিণ চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক একটি অর্থনৈতিক সমন্বয়ের শীর্ষ সম্মেলন যোগ দিতে আসবেন আমেরিকার প্রেসিডেন্ট। সেখানেই রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে এই ঐতিহাসিক বৈঠক হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা করবেন, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।
মনে করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিসম্পন্ন দেশগুলির এই বৈঠকে উঠে আসতে পারে ইরান প্রসঙ্গ, তবে ইউক্রেন নিয়ে আলোচনার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। মস্কো ও বেইজিং এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। এপি ও রয়টার্স সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে, এই আলোচনার পর কোনও চুক্তি স্বাক্ষর হওয়ারও সম্ভাবনা নেই। ২১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার গভীর রাতে চীন পৌঁছাবেন। এছাড়া বৃহস্পতিবার তিনি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাঁদের চতুর্থ বৈঠক। ওয়েলস জানান, ট্রাম্পের এই সফরের অংশ হিসেবে তিনি মঙ্গলবার ফিলিপিন্সে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস’-এর শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এই সফরটি মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য নিয়ে আসবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেবে।
মেরিকা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটির মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলো এখন বড় ধরনের নিয়ন্ত্রণ বা সুরক্ষাকবচহীন অবস্থায় রয়েছে। কার্যত, স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক সহযোগিতাও সমাপ্ত হল এর মাধ্যমে। জাতিসংঘ উভয় পক্ষকে অবিলম্বে একটি নতুন কাঠামোয় ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। তবে ট্রাম্প বলেছেন, তিনি এই চুক্তির পরিবর্তে আরও ভালো একটি চুক্তি করতে পারেন, যার অন্তর্ভুক্ত হবে চীন-যে দেশটি বর্তমানে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে।
রাশিয়া থেকে ডিজেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত চুক্তি এবং মস্কোর তেল ও গ্যাস-যার মধ্যে চীন অন্যতম প্রধান ক্রেতা-ক্রয়কারী দেশগুলির উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসনের ক্রেমলিনের প্রতি নমনীয় হওয়ার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।




