জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

চার দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা


প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৭:০৬:১৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : একদিকে অর্থনীতির গতি ক্রমেই শ্লথ হচ্ছে, অন্যদিকে বাড়ছে সরকারের রাজস্ব আদায়ের চাপ। বিনিয়োগে স্থবিরতা, ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়, উচ্চ মূল্যস্ফীতি ও ব্যবসায়ীদের আস্থাহীনতা- সব মিলিয়ে কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি। এর মধ্যেই চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে প্রায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধির উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। অথচ অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব আদায়ে বড় ঘাটতি তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে আসতে পারে মাত্র ৩ দশমিক ২ শতাংশে। এই পূর্বাভাস সত্যি হলে ১৯৮৮-৮৯ অর্থবছরের পর বিগত চারদশকের মধ্যে এটিই হবে দেশের সর্বনিম্ন প্রবৃদ্ধি। অর্থনীতির এই সংকট কাটিয়ে প্রবৃদ্ধির গতি ফেরানো এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
গত অক্টোবরে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আইএমএফ- তিনটি আন্তর্জাতিক সংস্থাই বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। গত ৬ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে বিশ্বব্যাংক চলতি অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। গত এপ্রিলে সংস্থাটি এ পূর্বাভাস দিয়েছিল ৪ দশমিক ৬ শতাংশ। এর আগে সেপ্টেম্বরে এডিবি প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করে। সবচেয়ে কম পূর্বাভাস দিয়েছে আইএমএফ। গত এপ্রিলে সংস্থাটির পূর্বাভাস ছিল ৪ দশমিক ৩ শতাংশ।
বিশ্বব্যাংকের হিসাবে, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। এ নিয়ে টানা তিন বছর কমল প্রবৃদ্ধির হার। ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮ শতাংশ। পরের দুই অর্থবছরে তা নেমে আসে যথাক্রমে ৪ দশমিক ২ ও ৩ দশমিক ৫ শতাংশে। গত এক দশকে দেশের গড় প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৬ শতাংশ। বিশ্বব্যাংক বলেছে, দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরই বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে কম হবে। সংস্থাটির হিসাবে, গত অর্থবছরে নতুন করে প্রায় ২১ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমেছেন।
রাজস্ব আদায়ের চিত্রই সরকারের সামনে সবচেয়ে বড় চাপ তৈরি করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটি রাজস্ব আদায় করেছে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা। অথচ সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা।
চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এ লক্ষ্য পূরণ করতে হলে আগের অর্থবছরের তুলনায় আদায় বাড়াতে হবে প্রায় ৪৫ শতাংশ। দেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রাজস্ব প্রবৃদ্ধির নজির নেই। অথচ গত অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছিল ১২ শতাংশের সামান্য বেশি।
চলতি অর্থবছরের শুরুটাও আশাব্যঞ্জক নয়। এনবিআরের প্রাথমিক হিসাব অনুযায়ী, জুলাই-অক্টোবর সময়ে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫৯৩ কোটি টাকা। এ সময়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা। ফলে অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৪৩ কোটি টাকা। প্রথম তিন মাসে এ ঘাটতি ছিল ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা।
রাজস্ব আদায়ের তিনটি প্রধান খাতের মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে মূল্য সংযোজন কর (ভ্যাট)। প্রথম চার মাসে এ খাতে ৬৬ হাজার ২০৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৩ হাজার ৯৬৬ কোটি টাকা। বিশ্বব্যাংকের হিসাবে, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ৮ দশমিক ৩ শতাংশ, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন। রাজস্ব আদায় কম হওয়ায় গত অর্থবছরে বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।
জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। ব্যাংকগুলোর বিতরণ করা মোট ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৩২ দশমিক ১৭ শতাংশ।
২০২৫ সালে খেলাপি ঋণের হার ছিল ২৯ দশমিক ৯২ শতাংশ। ২০২২ সালে এ হার ছিল মাত্র ৭ দশমিক ৬৪ শতাংশ। অবশ্য এককালীন এক্সিট পলিসি ও ঋণ পুনঃতফসিলের সুবিধার কারণে জুনের তুলনায় সেপ্টেম্বরে খেলাপি ঋণ প্রায় ৯ হাজার ৪০০ কোটি টাকা কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক ১৭ শতাংশে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। গত মে মাস থেকে টানা পাঁচ মাস এ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। অথচ চলতি মুদ্রানীতিতে ডিসেম্বরের মধ্যে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৮ শতাংশ।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় সরকারের সমন্বিত, সময়বদ্ধ ও স্বচ্ছ কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রচ্ছদ এর আরও খবর
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু

এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু

এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড

এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড

পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে

পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে

বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সর্বশেষ সংবাদ
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
এমসি কলেজে ‘ক্ষণচিত্র’ ফটো প্রদর্শনী শুরু
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে সভা
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উপলক্ষে সভা
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণে টাউন হল সভা
বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণে টাউন হল সভা
এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড
এক মাসে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা শনিবার
কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা শনিবার
পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে
পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৯৭ শতাংশই মৌলিক পণ্যে
দোয়ারায় যুবলীগ নেতা গ্রেপ্তার
দোয়ারায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জাতিসংঘ
বাংলাদেশে সহিংসতার তদন্ত চায় জাতিসংঘ
হাসিনার বিরুদ্ধে ২৪ মামলা ১০৪৫ কোটি টাকা জব্দ
হাসিনার বিরুদ্ধে ২৪ মামলা ১০৪৫ কোটি টাকা জব্দ
চীনে বাংলাদেশিদের বিনা খরচে পড়ার সুযোগ
চীনে বাংলাদেশিদের বিনা খরচে পড়ার সুযোগ
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
চার দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
চার দশকে সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top