ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ৭:০৭:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫০৭ জনের। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৩৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৬৪৪ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৪৪ জন, বরিশাল বিভাগে ৩০৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৭ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগের ৫৭ জন, রাজশাহী বিভাগে ১২৩ জন, সিলেট বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ৩৮ জন রোগী রয়েছেন।





