জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

নিজ দেশে ফিরতে চান ৮২.৬ শতাংশ রোহিঙ্গা


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৮:০৭:৪৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : মিয়ানমারে নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত করা হলে বাংলাদেশের আশ্রয়শিবির থেকে নিজ দেশে ফিরতে চান ৮২ দশমিক ৬ শতাংশ রোহিঙ্গা তরুণ-তরুণী। তবে কেবল মিয়ানমারে স্থিতিশীলতা ফিরলেই তাদের বড় অংশের মধ্যে প্রত্যাবাসনের আগ্রহ তৈরি হচ্ছে না। একইসঙ্গে নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাকেই দেশে ফেরার প্রধান শর্ত হিসেবে দেখছেন তারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক একটি নীতি সংলাপে জরিপের ফল তুলে এসব তথ্য জানানো হয়।
জরিপে রোহিঙ্গা তরুণদের জীবনযাপন, কর্মসংস্থান এবং প্রত্যাবাসন-সংক্রান্ত আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরা হয়েছে। জরিপে উখিয়া ও টেকনাফের ১২টি আশ্রয়শিবিরে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৫৭৬ জন রোহিঙ্গা তরুণ-তরুণী অংশ নেয়। তাদের মধ্যে ২৯১ জন নারী ও ২৮৫ জন পুরুষ।
সংলাপে জরিপের তথ্য তুলে ধরে সংস্থার অ্যাডভোকেসি ও রেগুলেটরি এফেয়ার্স বিভাগের পরিচালক নাফিউল হাসান জানান, সামগ্রিকভাবে ৭৬ দশমিক ৭ শতাংশ তরুণ রোহিঙ্গা নির্দিষ্ট শর্ত পূরণ হলে মিয়ানমারে ফিরতে চান। তাদের মধ্যে ৮২ দশমিক ৬ শতাংশ নাগরিকত্ব ও সমান অধিকার নিশ্চিত হলে ফিরতে আগ্রহী। এমনকি শিবিরে পর্যাপ্ত সহায়তা অব্যাহত থাকলেও নাগরিকত্ব ও অধিকার নিশ্চিত করা হলে ৮০ দশমিক ২ শতাংশ দেশে ফিরতে চান।
তবে নাগরিকত্ব ছাড়া এবং কর্মসংস্থানের সীমিত সুযোগ নিয়ে ফিরতে চান মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ। এ ক্ষেত্রে তরুণীদের আগ্রহ আরও কম, মাত্র ৮ দশমিক ৯ শতাংশ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আশ্রয়শিবিরে সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ বন্ধ করে দেওয়া হলে এবং মিয়ানমারে সহায়তার প্রস্তাব থাকলেও ৫২ দশমিক ৬ শতাংশ তরুণ শিবিরেই থেকে যেতে চান। এ অবস্থায় ৩৫ দশমিক ৬ শতাংশ দেশে ফিরতে এবং ১০ দশমিক ৮ শতাংশ অন্য কোথাও চলে যেতে চান।
প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার পাশাপাশি রোহিঙ্গা তরুণদের কর্মসংস্থান ও শিক্ষার সংকটও উঠে এসেছে জরিপে। এতে দেখা যায়, মাত্র ১৭ দশমিক ৯ শতাংশ তরুণ বর্তমানে পড়াশোনা করছেন এবং ৩৮ দশমিক ৪ শতাংশ কোনও না কোনও জীবিকামূলক কাজে যুক্ত। অন্যদিকে, ৪৯ দশমিক ৭ শতাংশ পড়াশোনা কিংবা কোনও জীবিকামূলক কাজের সঙ্গে যুক্ত নন। অপরদিকে, জরিপে অংশ নেওয়া তরুণীদের ৮৪ দশমিক ৫ শতাংশ পড়াশোনা বা কাজের কোনোটিতেই যুক্ত নন। বর্তমানে পড়াশোনা করছেন ৬ দশমিক ৯ শতাংশ নারী। জীবিকামূলক কাজে যুক্ত নারীর হার ৯ দশমিক ৩ শতাংশ।
জরিপে বাংলাদেশের আশ্রয়শিবিরে জন্ম নেওয়া এবং মিয়ানমারে জন্ম নেওয়া তরুণদের প্রত্যাবাসন-আকাঙ্ক্ষার মধ্যেও বড় পার্থক্য পাওয়া গেছে। বাংলাদেশে জন্ম নেওয়া তরুণদের মাত্র ১১ দশমিক ৯ শতাংশ দেশে ফিরতে চান। অন্যদিকে, মিয়ানমারে জন্ম নেওয়া তরুণদের মধ্যে এ হার ৮৪ দশমিক ১ শতাংশ।

প্রথম পাতা এর আরও খবর
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত

দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১

দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১

শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সর্বশেষ সংবাদ
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
আওয়ামী লীগের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: সিলেটে বিএনপির মিছিলে বাণিজ্যমন্ত্রী
আওয়ামী লীগের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: সিলেটে বিএনপির মিছিলে বাণিজ্যমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন : সিসিটিভি অচল থাকায় জটিলতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন : সিসিটিভি অচল থাকায় জটিলতা
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন : ১২ লিস্টার মেশিন ধ্বংস
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন : ১২ লিস্টার মেশিন ধ্বংস
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top