জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ

আউশকান্দি-নিলাম বাজার সড়কের কাজ শুরু


প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৫৩:০৬ অপরাহ্ন

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে আউশকান্দি-নিলাম বাজার সড়কের কাজ পুনরায় শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত এক সপ্তাহ ধরে সড়কটির কাজ পুরোদমে চলছে। এতে আনন্দ প্রকাশ করেছেন সড়কটি ব্যবহারকারী হাজারো মানুষ।
প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কারকাজে বরাদ্দ রয়েছে ৩ কোটি ৭৪ লাখ টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত বছর কাজ শুরু হওয়ার পরপরই তা বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। রোববার দুপুরে সড়কটির কাজের তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। কাজ পুনরায় শুরু হওয়ায় তাঁরা আনন্দ প্রকাশ করেন।
দাউদপুর গ্রামের বাসিন্দা আব্দুল রহিম মিয়া বলেন, গত ৫-৬ বছর ধরে এই রাস্তা দিয়ে চলাচল করতে খুব কষ্ট হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ এ সড়ক ব্যবহার করেন। বর্ষাকালে কাদা ও গর্তের কারণে হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়ত। কাজ পুনরায় শুরু হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জনী আক্তার বলেন, ভাঙা রাস্তার কারণে স্কুলে যেতে দেরি হতো। বৃষ্টির দিনে জামাকাপড় কাদায় নষ্ট হয়ে যেত। পরীক্ষার সময়ও ঠিকমতো স্কুলে পৌঁছানো কঠিন ছিল। রাস্তা ভালো হলে এখন সময়মতো স্কুলে যেতে পারব।
স্থানীয়রা জানান, আউশকান্দি, দরবেশপুর, দাউদপুর, বোয়ালজুর, কারখানা, বহরমপুর ও হড়িকান্দিসহ আশপাশের ১০-১২টি গ্রামের মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম এ সড়ক। প্রতিদিন কৃষকরা তাঁদের ফসল বাজারে নিয়ে যান, ব্যবসায়ীরা মালামাল পরিবহন করেন এবং শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করেন।
স্থানীয় জনপ্রতিনিধি শাহ সুলতান আহমদ জানান, সড়কটির কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। কৃষকরা সহজে তাঁদের ধান-সবজি বাজারে নিতে পারবেন। শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে।
এলাকাবাসীর দাবি, এবার যেন কাজ আর বন্ধ না হয়। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সড়কটির নির্মাণকাজ শেষ করতে হবে। তাঁরা বলেন, সড়কটি টেকসইভাবে নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। কাজে কোনো অনিয়ম হলে তাঁরা প্রতিবাদ করবেন।

হবিগঞ্জ এর আরও খবর
নবীগঞ্জে এসআরএসপি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন

নবীগঞ্জে এসআরএসপি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে হবিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল 

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে হবিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল 

সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন

সঈদউদ্দীন ডিগ্রি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন

সর্বশেষ সংবাদ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
৯ মাসে আ. লীগের একটি বাড়িতেও হামলা হয়নি: এমপি মালিক 
৯ মাসে আ. লীগের একটি বাড়িতেও হামলা হয়নি: এমপি মালিক 
প্রধানমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ
ইউএস বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি
ইউএস বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি
বিদ্যুৎ খাতের স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
বিদ্যুৎ খাতের স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ ক্যাডার
৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ ক্যাডার
সরকার আ’লীগের সঙ্গে আঁতাত রাখলে জাতীয় ঐক্য সম্ভব নয় : জামায়াত আমীর
সরকার আ’লীগের সঙ্গে আঁতাত রাখলে জাতীয় ঐক্য সম্ভব নয় : জামায়াত আমীর
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
দেশে এইডস রোগী বেড়েছে ২২ শতাংশ 
দেশে এইডস রোগী বেড়েছে ২২ শতাংশ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top