গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে হবিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৮:৩১:২৬ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমীর মাওলানা মুখলিছুর রহমান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুশ শহিদ, জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ, সহকারী সেক্রেটারি ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং সদর উপজেলা আমীর আতিকুল ইসলাম সোহাগ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা সেক্রেটারি ছাত্রনেতা সাইদুর রহমান এবং জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং হবিগঞ্জ পৌরসভা আমীর আব্দুল মজিদ।
এছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর শাখার আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারিসহ জামায়াত, শ্রমিক কল্যাণ, যুব ও ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি




