জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের প্রস্তুতি সভা


প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৫, ৮:৪৬:১৫ অপরাহ্ন

৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশের ডাক দেয়া হয়েছে। উক্ত শ্রমিক সমাবেশ আগামী সোমবার দুপুর ৩ টায় নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অনুষ্ঠিত হবে।

এদিকে সোমবারের শ্রমিক সমাবেশকে সফলের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সভাপতি মানিক মিয়া, সহ সাধারন সম্পাদক মাহবুব মিয়া মবু, সদস্য আজিজ, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন, শেখ ফরিদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ আব্দুস শহিদ। এছাড়া সভায় সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন রোড উপ কমিটির নেতৃবৃন্দসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ময়নুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন থেকে পরিবহন শ্রমিকদের ন্যায্য ৮ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবী পূরণে আন্তরিকতা না দেখানোর ফলে সিলেটের পরিবহন শ্রমিকগণ ক্ষুব্ধ হচ্ছে। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, আমাদের ৮ দফা দাবী হচ্ছে- সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে। ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে যানবাহনে মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে। মেয়াদ উত্তীর্ণ সকল সেতুর টোল বিশেষ করে এমএ খান লামাকাজী সেতুর টোল আদায় বন্ধ করতে হবে। বিভিন্ন যানবাহনের শ্রেণিবিন্যাসকৃত ২০২৩ইং সালে প্রণীত গেজেট বাতিল করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দিতে হবে ও সিলেটের সকল সিএনজি-চালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘ সূত্রিতার সমাধান দিতে হবে, সিলেটের সকল পরিবহন শ্রমিক নেতা ও শ্রমিকদের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সিলেটে সকল লোড ট্রাক আটকিয়ে চালকদের হয়রানি বন্ধ করতে হবে। প্রশাসনের লোক ছাড়া কেউ যেন লোড ট্রাক না আটকায় তার ব্যবস্থা নিতে হবে এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। ড্রাইভিয় লাইসেন্স ইস্যু ও নবায়নে বিআরটিএ’র সকল দুর্নীতি বন্ধ এবং লাইসেন্স প্রাপ্তিতে সকল ধরণের জটিলত দুর করতে হবে। সিলেটে ডাম্পিংকৃত যানবাহন ও ব্যাটারি চালিত রিক্সা, টমটম, ইজিবাইক, নসিমন, করিমন ইত্যাদি চলাচল বন্ধ করতে হবে। সিলেট মহানগরে সকল ছোট গাড়ীর পার্কিংয়ের স্থান দিতে হবে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৫শে জানুয়ারির মধ্যে দাবি না মানলে ২৬শে জানুয়ারি থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন। বিজ্ঞপ্তি

সংগঠন সংবাদ এর আরও খবর
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

বঙ্গবীর ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

সর্বশেষ সংবাদ
আজ আসছেন রাষ্ট্রপতি : বদলে গেছে চেনা নগর
আজ আসছেন রাষ্ট্রপতি : বদলে গেছে চেনা নগর
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের করের রায় স্থগিত করেনি আদালত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের করের রায় স্থগিত করেনি আদালত
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
সিলেট সীমান্তে বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিপুল চোরাইপণ্য জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top