জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জিয়ার জীবনাদর্শ আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : আরিফুল হক


প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ৬:০৭:০৩ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখসমরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি শুধু স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগই নেননি, বরং সেই লক্ষ্য নিয়ে প্রত্যন্ত অঞ্চল ঘুরে কাজ করেছেন। তিনি সার্ক গঠন করার পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেয়ার কারণেই হয়তো তাকে শাহাদাতবরণ করতে হয়েছিল। তাই শহীদ জিয়ার জীবনাদর্শ আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

রোববার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খছরুর সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর সাজেদুল করিম।

সম্মানিত আলোচকের বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর সাজেদুল করিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওয়ান্ডার অব দ্যা ওয়ার্ল্ড ছিলেন। তিনি জাতির জন্য জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। বিএনপি যতদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথে থাকতে তত দিন বাংলাদেশ সঠিক পথে থাকবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তা শেখ মুজিবুর রহমানও স্বীকার করেছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, মিফতাহ সিদ্দিকী একটি সময়োপযোগী আয়োজন করেছেন। তাকে ধন্যবাদ জানাই। জিয়াউর রহমান সফল সৈনিক ছিলেন। ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান নিরাপদে দেশ ছাড়েন। তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। এই ইতিহাস মুছে ফেলার অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগ। তবে তা মুছে ফেলা সম্ভব নয়। জিয়াউর রহমান সফল রাষ্ট্রনায়কও ছিলেন।

সমাপনী বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, ২৫শে মার্চের ভয়াবহ গণহত্যা শুরু হওয়ার পর ২৬ মার্চ প্রত্যুষে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। শহীদ জিয়া যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিএনপি গঠন করেছিলেন, আমরা যদি সেই চেতনাকে ধারন করে আগামী ১১ বছর অর্থাৎ শহীদ জিয়ার জন্মশতবর্ষ পর্যন্ত কাজ করি তাহলে এই দেশ সত্যিকারার্থে শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি সুদিপ রঞ্জন সেন ও বদরুদ্দোজা বদর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুমকুম, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুতফুর রহমান প্রমূখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৩৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজি মুহিব।

অনুষ্ঠানে ৫শত ৩০ জন শিক্ষার্থীদের হাতে হাতে অতিথিবৃন্দকে নিয়ে শিক্ষা উপকরণ সামগ্রী ও প্রায় দেড় হাজার মানুষের মধ্যে খাবার পৌঁছে দেন মিফতাহ সিদ্দিকী। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
আজ আসছেন রাষ্ট্রপতি : বদলে গেছে চেনা নগর

আজ আসছেন রাষ্ট্রপতি : বদলে গেছে চেনা নগর

ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সর্বশেষ সংবাদ
আজ আসছেন রাষ্ট্রপতি : বদলে গেছে চেনা নগর
আজ আসছেন রাষ্ট্রপতি : বদলে গেছে চেনা নগর
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে মহানগর বিএনপির সচেতনতামূলক কর্মসূচি
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট সেবাকেন্দ্রে ইমিগ্রেশন অভিযান
মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
মৌলভীবাজারে ভারতীয় ফুচকাসহ আটক ৩
গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয়
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের করের রায় স্থগিত করেনি আদালত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের করের রায় স্থগিত করেনি আদালত
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
এসএমপি কমিশনারের এয়ারপোর্ট ও দুই মাজারে নিরাপত্তা পরিদর্শন
সিলেট সীমান্তে বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিপুল চোরাইপণ্য জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top